খেলা

আর্জেন্টিনা দল থেকে ছিটকে গেলেন মেসি

  • 8:26 pm - March 18, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার

লিওনেল মেসি ও নেইমারের লড়াই দেখার জন্য উন্মুখ ছিলেন সবাই। বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ মার্চ আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে মুখোমুখি হওয়ার কথা ছিল এ দুজনের। কিন্তু ফুটবলপ্রেমীদের সেই আগ্রহে ধাক্কা লাগে চোটে পড়ে গত শনিবার নেইমার ছিটকে গেলে।

চোটের কারণে নেইমার না থাকায় সবার চোখ ছিল মেসির ওপর। ব্রাজিলের বিপক্ষে তাঁর পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিলেন সবাই। কিন্তু সেই আশাও আর পূরণ হচ্ছে না। বন্ধু নেইমারের পথ ধরে এবার ছিটকে গেলেন মেসিও।

আর্জেন্টাইন অধিনায়কের ছিটকে যাওয়ার কারণও চোট। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলে জয়ের ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পান মেসি। আর বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঊরুর মাংসপেশিতে টান পেয়েছেন মেসি। সুস্থ হয়ে উঠতে আপাতত যুক্তরাষ্ট্রেই থাকবেন।

মেসিকে ছাড়াই ব্রাজিল ও উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা
দল থেকে এভাবে ছিটকে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন মেসি নিজেও। তবে দলে না থাকলেও দূর থেকে দলকে সমর্থন দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি, ‘জাতীয় দলের হয়ে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে দুটি খুবই বিশেষ ম্যাচ খেলতে না পারা দুঃখজনক। বরাবরের মতো আমি সেখানে থাকতে চেয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে একটি ছোট চোট আবার আমাকে খেলা থেকে বিরতি নিতে বাধ্য করেছে। দল থেকে আমাকে ছিটকে দিয়েছে। আমি এখান থেকেই দলকে উৎসাহ দেব এবং অন্য আরেকজন ভক্তের মতো দলকে সমর্থন দেবে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au