বাংলাদেশ

ফ্যানের সঙ্গে ঝুলছিল ভেড়ামারা মডেল হাসপাতালের মালিকের লাশ

  • 4:06 am - April 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ‘ভেড়ামারা মডেল হাসপাতাল’ নামক একটি প্রাইভেট প্রতিষ্ঠানের মালিক আনোয়ার পারভেজের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ভেড়ামারা পৌরসভার পাশে অবস্থিত ‘ভেড়ামারা মডেল হাসপাতাল’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আনোয়ার পারভেজ (বয়স ২৯)। তিনি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুনহাট এলাকার বাসিন্দা ইমদাদুল ইসলামের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে আনোয়ার পারভেজ নিজের হাসপাতালেই ছিলেন। সকাল প্রায় ১০টার দিকে তিনি নিচতলার একটি কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর তাকে আর দেখা না গেলে কর্মচারীরা ডাকাডাকি করেন, তবে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে কক্ষের দরজা বন্ধ অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবার উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে ঘুমের ওষুধের একাধিক প্যাকেট পাওয়া গেছে বলে জানায় পুলিশ।

হাসপাতালটির একজন অংশীদার ফয়সাল বলেন, আনোয়ার পারভেজই প্রতিষ্ঠানের অধিকাংশ কাজ পরিচালনা করতেন। তার এমন মৃত্যুতে তারা বিস্মিত। তবে তিনি জানান, গত কয়েক মাস ধরে হাসপাতালটির আর্থিক পরিস্থিতি ভালো যাচ্ছিল না, যা তার ওপর মানসিক চাপ তৈরি করতে পারে।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহটি কুষ্টিয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au