বিশ্ব

ইসলামাবাদে নিজের দুই প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প

  • 3:55 am - April 25, 2026
  • পঠিত হয়েছে:২৫৫ বার
ইসলামাবাদে নিজের দুই বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনারকে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৫ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সমঝোতার প্রেক্ষাপটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের দুই বিশেষ প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনার সেখানে যাচ্ছেন বলে দেশটির সরকারি সূত্রের বরাতে জানিয়েছে ।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পূর্ববর্তী দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অংশ নেওয়ার কথা থাকলেও এবার তিনি ইসলামাবাদ সফরে যাচ্ছেন না। এর পেছনে কূটনৈতিক কারণ রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে, ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ এই দফার আলোচনায় অংশ নিতে না যাওয়ায় যুক্তরাষ্ট্রও তার প্রতিনিধিত্বের মাত্রা সীমিত রেখেছে।

হোয়াইট হাউজের বিবেচনায় বাঘের ঘালিবাফকে ইরানের গুরুত্বপূর্ণ আলোচক হিসেবে দেখা হচ্ছে। ফলে তার অনুপস্থিতিতে আলোচনার গুরুত্ব ও সম্ভাব্য ফলাফল নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, ইসলামাবাদের এই আলোচনা যদি ইতিবাচক অগ্রগতি আনে, তাহলে পরবর্তী ধাপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সরাসরি আলোচনায় যুক্ত করা হতে পারে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় তিন মাস আগে আলোচনার প্রক্রিয়া শুরু হলেও তা স্থায়ীভাবে এগোয়নি। ওই সময় থেকেই মার্কিন প্রতিনিধিদলের অংশ হিসেবে স্টিভ উইটকোফ ও জার্ড ক্রুসনার আলোচনায় সক্রিয় ছিলেন। তবে ফেব্রুয়ারিতে আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায় এবং শুরু হয় তীব্র সামরিক সংঘাত।

প্রায় ৪০ দিন ধরে চলা সেই সংঘাতের পর গত ৮ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয় তেহরান ও ওয়াশিংটন। নির্ধারিত সময়সীমা ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন, যা নতুন করে কূটনৈতিক উদ্যোগের পথ তৈরি করে।

বর্তমানে ইসলামাবাদে সম্ভাব্য এই আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে পারমাণবিক কর্মসূচি স্থগিতের জন্য চাপ অব্যাহত থাকলেও তেহরান এখন পর্যন্ত সে বিষয়ে কোনো ছাড় দেয়নি। ফলে আসন্ন এই বৈঠক দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: সিএনএন

এই শাখার আরও খবর

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

বিচ্ছেদের জল্পনায় জল! দীপাবলির পার্টিতে হাতে হাত রেখে হাজির অভিষেক-ঐশ্বরিয়া

দীর্ঘদিন ধরেই তাঁদের দাম্পত্য জীবন নিয়ে নানা জল্পনা বলিউডে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও পারিবারিক দূরত্বের খবর। তবে সব জল্পনাকে পিছনে ফেলে আবারও একসঙ্গে দেখা গেল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au