বিশ্ব

বিধানসভা নির্বাচন

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোটে সংঘর্ষ, বুথে বুথে ঘুরলেন মমতা ও শুভেন্দু

  • 7:00 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:১০৭ বার
মমতা ব্যানার্জী(বামে) ও শুভেন্দু অধিকারী(ডানে}। ছবি: বিবিসি

মেলবোর্ন, ২৯ এপ্রিল– ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা ও হয়রানির অভিযোগ সামনে এসেছে। নদীয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণাসহ একাধিক এলাকায় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

শুভেন্দুর অভিযোগ, এলাকায় বহিরাগতদের ঢুকিয়েছে তৃণমূল। ‘বহিরাগতদের’ ধরতে বাহিনীর সঙ্গে দৌ়ড়োতে দেখা যায় শুভেন্দুকেও। তৃণমূলের পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু।

নদীয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্রের ৫৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট মোশারফ মীরের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে মারধর করে গুরুতর আহত করেন, এতে তাঁর মাথা ফেটে যায়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ অভিযোগ অস্বীকার করেছে।

হাসপাতালে আহত বিজেপি কর্মী মোশাররফ মীর। ছবি: আনন্দবাজার

একই জেলায় শান্তিপুরসহ আরও কয়েকটি এলাকায় উত্তেজনার খবর পাওয়া গেছে। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এলাকাতেও সংঘর্ষের অভিযোগ উঠেছে। সেখানে আইএসএফ কর্মীদের ওপর হামলার অভিযোগ করেছেন দলের নেতা নওশাদ সিদ্দিকী। অন্যদিকে তৃণমূল নেতা শওকত মোল্লা পাল্টা অভিযোগ করে বলেন, আইএসএফের কর্মীরাই তৃণমূলের দুই কর্মীর ওপর হামলা চালিয়েছে।

হুগলি জেলার সিঙ্গুর বিধানসভা এলাকাতেও উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, ভোটের আগের রাতে বিজেপি কর্মীরা তাদের সমর্থকদের ভয়ভীতি দেখিয়েছে ও হয়রানি করেছে। মঙ্গলবার রাতে সেখানে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ।

হুগলি জেলার সিঙ্গুর বিধানসভা এলাকাতেও উত্তেজনা ছড়ায়। ছবি: সংগৃহীত

বুধবার সকালে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তৃণমূল নেতাদের হয়রানির অভিযোগও ওঠে। এর প্রতিবাদে সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না এবং থানায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন। পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে এক তৃণমূল নেতার বচসা থেকে পরিস্থিতির সৃষ্টি হয়।

এই দফায় ভোটগ্রহণ চলছে ১৪২টি আসনে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলায় জেলায় রুট মার্চ, তল্লাশি অভিযান এবং সহিংসতার ঘটনায় ধরপাকড়ও চালানো হয়েছে।

সকাল ১১টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।ছবি: বিবিসি

ভোটগ্রহণ শুরুর পর সকাল ১১টা পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ছিল ১৮ দশমিক ৩৯ শতাংশ। প্রথম দফার ভোটগ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণ ছিল এবং সে দফায় ভোটের হার ৯৩ শতাংশের বেশি ছিল বলে জানিয়েছিল কমিশন।

ভোটের দিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচলিত রীতি ভেঙে বুথ পরিদর্শনে বের হন। সাধারণত তিনি নিজের বাসভবন থেকেই ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং বিকেলে ভোট দেন। তবে এবার তিনি ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে সকাল থেকেই বিভিন্ন বুথ ঘুরে দেখেন। চেতলায় সাংবাদিকদের তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, প্রার্থী হিসেবে দিনভর মাঠে থাকবেন।

তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং অভিযোগ করেন, প্রতিপক্ষ দলের কর্মীরা তাঁর দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে।

অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সকালেই ভবানীপুর এলাকায় একটি মন্দিরে পূজা দিয়ে বিভিন্ন বুথ পরিদর্শন করেন। তিনি ভোটারদের বেশি সংখ্যায় ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানান।

এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যে লড়ছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ভবানীপুর কেন্দ্রে রয়েছেন তাঁরই একসময়ের ঘনিষ্ঠ সহযোগী থেকে বর্তমানে বিজেপির নেতা হয়ে ওঠা শুভেন্দু অধিকারী।

সার্বিকভাবে কোথাও বৃষ্টি, কোথাও তীব্র রোদ উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণরাও ভোটকেন্দ্রে আসছেন। কেউ হেঁটে, কেউবা নৌকা করে নদী পেরিয়ে ভোট দিতে আসছেন বলে জানা গেছে।

সূত্র: বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au