শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…
মেলবোর্ন, ৩ মে- গাজা উপত্যকার উদ্দেশে যাওয়া আন্তর্জাতিক মানবিক বহর ‘সুমুদ’ ফ্লোটিলার কয়েকটি জাহাজ আটক করে দুই বিদেশি কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানের ঘটনায় নতুন করে উত্তেজনা ও সমালোচনা তৈরি হয়েছে।
স্পেনের নাগরিক সাইফ আবু কেশেক এবং ব্রাজিলের থিয়াগো অ্যাভিলা বর্তমানে ইসরায়েলে রয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য স্থানান্তর করা হবে।
ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে, এই দুই কর্মী পিসিপিএ-এর সঙ্গে যুক্ত, যেটিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হামাসের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছে।
এর আগে ইসরায়েল ঘোষণা দেয়, গাজামুখী ‘সুমুদ’ ফ্লোটিলার বিরুদ্ধে তাদের অভিযান শেষ হয়েছে। মোট ৫৮টি জাহাজের মধ্যে ২১টি জব্দ করা হয়েছে এবং অন্তত ১৭৫ জন কর্মীকে দখলকৃত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। বাকি জাহাজগুলোকে ফিরে যেতে সতর্ক করা হয়েছে।
ফ্লোটিলার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ভূমধ্যসাগর দিয়ে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, কানাডা, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাজ্য, কলম্বিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইউক্রেন, ফ্রান্স, পোল্যান্ড ও পর্তুগালের নাগরিকরা রয়েছেন।
এদিকে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, এই ঘটনার মাধ্যমে বিশ্ববাসীকে একটি বৃহত্তর সংঘাত সম্পর্কে সচেতন করা হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক জলসীমায় এই অভিযানকে ‘সামুদ্রিক দস্যুতা’ ও ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
অন্যদিকে ১১টি দেশ যৌথ বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে আটক কর্মীদের অবিলম্বে মুক্তি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা সংকট ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সুত্রঃ আল জাজিরা
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au