বিনোদন

দেশজুড়ে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপনের প্রস্তুতি

৮ মে শিলাইদহ ও এবং ২৫ মে ত্রিশালে জাতীয় আয়োজন

  • 2:29 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, আগামী ৮ মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী এবং ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে। দেশব্যাপী এই উৎসব পালনের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

শ্যামল সান্যাল, বাংলাদেশ

মেলবোর্ন, ৩ মে ২০২৬: বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, আগামী ৮ মে কুষ্টিয়ার শিলাইদহে রবীন্দ্রজয়ন্তী এবং২৫ মে ময়মনসিংহের ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন করা হবে। দেশব্যপী এ উৎসব পালন করা হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরসপ্তক’ আয়োজিত ‘বর্ষবিদায় ১৪৩২ ওবর্ষবরণ ১৪৩৩’উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজএকথা বলেন।

অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি।

সংস্কৃতি মন্ত্রী বলেন, অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো আমাদের হাজার বছরের সমৃদ্ধ সুস্থ সংস্কৃতি। সংস্কৃতি মন্ত্রণালয় দেশব্যাপী ঐতিহ্যবাহী সুস্থ সংস্কৃতি চর্চাকে আরও জোরদার করবে এবং এর মাধ্যমেই আমরা সমাজ থেকে অপসংস্কৃতিকে নির্মূল করবো।
তিনি বলেন, বর্তমানে মাদকের ভয়াবহতা সারা দেশে ছড়িয়ে পড়েছে,যা স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো যুবসমাজকে গ্রাস করছে। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই অপসংস্কৃতি ও মাদকের বিষবাষ্প রুখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সুর সপ্তকের প্রতিষ্ঠাতাও চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সঙ্গীতশিল্পী ফেরদৌস আরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালকওসিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ব্যবস্থাপনা পরিচালক তছলিম উদ্দিন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), সিডিএফ-এর নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো, খালেকুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফেরদৌস আরা বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে সুরসপ্তক শুদ্ধও সুস্থ সংস্কৃতি চর্চায় নিরলস কাজ করে যাচ্ছে। আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য নতুন প্রজন্মের মাঝে আমাদের শিকড়ের গানও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়া।

শ্যামল সান্যাল, বাংলাদেশ

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au