বিশ্ব

৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করবেন ইমদাদুল হক মিলন

  • 3:40 pm - May 03, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার উদ্বোধন করবেন ইমদাদুল হক মিলন

শ্যামল সান্যাল, বাংলাদেশ

মেলবোর্ন, ৩ মে- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২২ মে শুরু হতে যাচ্ছে। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত চার দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।

মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই বইমেলা উত্তর আমেরিকায় বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ১৯৯২ সালে যাত্রা শুরুর পর গত তিন দশকের বেশি সময় ধরে এটি প্রবাসী বাঙালিদের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসর ২২ থেকে ২৫ মে পর্যন্ত চলবে এবং এতে বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন দেশের শতাধিক লেখক, প্রকাশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেবেন। চার দিনব্যাপী এই আয়োজনে থাকছে সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা।

এর আগে বইমেলার উদ্বোধন করেছেন বাংলা সাহিত্যের খ্যাতিমান ব্যক্তিত্বরা, যাদের মধ্যে রয়েছেন হাসান আজিজুল হক, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ূন আহমেদ।

ইমদাদুল হক মিলন দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তার লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে আছেন। গ্রামীণ জীবন, মুক্তিযুদ্ধ এবং মানবিক আবেগ তার সাহিত্যের প্রধান বিষয়। তার বহুল আলোচিত উপন্যাস ‘নূরজাহান’ বাংলা সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। সাহিত্য ছাড়াও সাংবাদিকতায় তার অবদান উল্লেখযোগ্য। তিনি একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

আয়োজকরা আশা করছেন, এবারের বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রবাসী বাঙালিদের মধ্যে নতুন করে সাহিত্যচর্চার আগ্রহ সৃষ্টি করবে।

শ্যামল সান্যাল, বাংলাদেশ

এই শাখার আরও খবর

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au