বিশ্ব

ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • 3:27 am - May 04, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প , ছবিঃ সংগৃহীত

শ্যামল সান্যাল,ঢাকা
মেলবোর্ন, ৪ মে- ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গ্রহণযোগ্য হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

একই সময়ে তেহরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নতুন করে সংঘাত শুরুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

এই হতাশাজনক পূর্বাভাসটি এসেছে ইরানের তাসনিম ও ফার্স সংবাদ সংস্থার প্রতিবেদনের পর, যেখানে বলা হয়েছে যে তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে১৪ দফার একটি প্রস্তাব জমা দিয়েছে।
এতে সব ফ্রন্টে সংঘাতের অবসানও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর জন্য নতুন কাঠামো তৈরির কথা বলা হয়েছে বলে তাসনিম জানায়।

ওয়েস্ট পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, ‘ইরান যে পরিকল্পনাটি আমাদের পাঠিয়েছে,সেটি শিগগিরই পর্যালোচনা করব। তবে এটি গ্রহণযোগ্য হবে বলে মনে হয় না। কারণ,গত ৪৭ বছরে মানবতাও বিশ্বের বিরুদ্ধে তারা যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য দেয়নি।’

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে যুদ্ধ শুরু করে, তা ৮ এপ্রিল থেকে স্থগিত রয়েছে। পাকিস্তানে এক দফা শান্তি আলোচনা হয়েছে, যা ব্যর্থ হয়।

শনিবার ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘ইরানওযুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা রয়েছে।

ফার্স বার্তা সংস্থা তার উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তিতে অঙ্গীকারবদ্ধ নয়।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি তেহরানে কূটনীতিকদের বলেন,কূটনীতির পথ নেবে, নাকি সংঘাত চালিয়ে যাবে,এসিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের।’

তিনি আরও বলেন, ইরান দুই পথের জন্যই প্রস্তুত।

-ভণ্ডামির’ অভিযোগ-
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ইরানের পারমাণবিক কর্মসূচি আবার আলোচনার টেবিলে আনার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে ইরানের মিশন যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কথা তুলে ধরে, ওয়াশিংটনের বিরুদ্ধে ‘ভণ্ডামিপূর্ণ আচরণের’ অভিযোগ তোলে।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এতে বিশ্ব অর্থনীতিতে তেল,গ্যাসও সারের বড় সরবরাহ ব্যাহত হচ্ছে।

পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করেছে।
যুদ্ধ শুরুর আগের তুলনায় তেলের দাম প্রায় ৫০ শতাংশ বেশি।

ইরানের পার্লামেন্টের ভাইসস্পিকার আলী নিকজাদ বলেন, জলপথ ব্যবস্থাপনার জন্য বিবেচনাধীন খসড়া আইনে আদায়কৃত টোলের ৩০ শতাংশ সামরিক অবকাঠামোতে ব্যয় হবে। বাকিটা ‘অর্থনৈতিক উন্নয়নে’ ব্যবহৃত হবে।
তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালী ব্যবস্থাপনা পারমাণবিক অস্ত্র অর্জনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।’
এদিকে শনিবার লেবাননে লড়াই অব্যাহত ছিল। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলাদা যুদ্ধবিরতি থাকলেও, ইসরাইল সেখানে প্রাণঘাতী হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, দক্ষিণ লেবাননের নয়টি গ্রামের জন্য সরিয়ে নেওয়ার সতর্কতার পর তারা হিজবুল্লাহর বেশ ক’টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, এ সব হামলায় তিন জন নিহত হয়েছেন।
হিজবুল্লাহ দাবি করেছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা পাল্টা কয়েকটি হামলা চালিয়েছে।

-ইরানের অর্থনৈতিক চাপ,
যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়ার সময়সীমা ট্রাম্প অতিক্রম করেছেন কি না-ওয়াশিংটনে আইনপ্রণেতারা তা নিয়ে বিতর্কে জড়িয়েছেন।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির কারণে ৬০ দিনের সময়সীমা স্থগিত ছিল। তবে বিরোধী ডেমোক্র্যাটরাএ দাবি মানছে না।

ইরানে যুদ্ধের অর্থনৈতিক চাপ বাড়ছে, তেল রপ্তানি কমেছেও মূল্যস্ফীতি ৫০ শতাংশ ছাড়িয়েছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রে একটি গাড়ির দামে চীনে মিলছে পাঁচটি বৈদ্যুতিক গাড়ি

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৪ মে- বৈশ্বিক অটোমোবাইল বাজারে দামের এক বিশাল ব্যবধান লক্ষ্য করা গেছে, যেখানে যুক্তরাষ্ট্রে একটি নতুন গাড়ির গড় দামে চীনে বর্তমানে একাধিক…

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

মেলবোর্ন, ৪ মে- কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা এলাকা। প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের থানা ঘেরাও এবং…

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৪ মে- বাংলাদেশেগত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে আরও ১০শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে…

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টায় হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৪ মে- জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে…

সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও নয়: প্রধানমন্ত্রী

শ্যামল সান্যাল,ঢাকা মেলবোর্ন, ৪ মে- সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও চিরস্থায়ী নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার ৩ মে সকালে…

আওয়ামী লীগে নিতি আদর্শ নিয়েই প্রতিজ্ঞাবদ্ধ সাকিব বললেন-পল্টি দেওয়ার অভ্যাস নেই’

শ্যামল সান্যাল, বাংলাদেশ মেলবোর্ন, ৩ মে- আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দলটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au