বিশ্ব

পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি

  • 6:45 pm - May 04, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ মে- পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে ঐতিহাসিক পালাবদল।১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (৪ মে) ভোট গণনার ট্রেন্ডে ম্যাজিক ফিগার পার করে ফেলেছে গেরুয়া শিবির। এর ফলে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন ভেঙে চুরমার হতে চলেছে। ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই ) এ খবর জানিয়েছে।

ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর তথ্য অনুযায়ী, রাজ্য বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৭৯টি আসনে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৭টি আসনে এবং সিপিএম এগিয়ে রয়েছে ১টি আসনে। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের পর গত ১৫ বছর ধরে চলা তৃণমূলের একাধিপত্য ভেঙে বিজেপির এই জয় নতুন এক অধ্যায়ের সূচনা করল।

দলের এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যের বিরোধী দলনেতাও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, ১৮০টিরও বেশি আসন নিয়ে রাজ্যে সরকার গড়বে বিজেপি। তৃণমূলের ফলাফল নিয়ে কটাক্ষ করে তিনি বলেন,রনে দিজিয়ে। খতম, পুরা খতম।

নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে শুভেন্দু বলেন, নরেন্দ্র মোদীরপক্ষে সব হিন্দু ঐক্যবদ্ধ হয়েছেন। গণনার চার রাউন্ডের পরেই স্পষ্ট হয়েছে যে বিজেপি সরকার গড়ছে।

উল্লেখ্য এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের রেকর্ড গড়েছে। দ্বিতীয় দফায় ৯১.৬৬ শতাংশ এবং প্রথম দফায় ৯৩.১৯ শতাংশ ভোট পড়ার পর, দুই দফা মিলিয়ে মোট ভোটদানের হার দাঁড়িয়েছে ৯২.৪৭ শতাংশ।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au