অস্ট্রেলিয়া

পোর্ট মেলবোর্নে চেরি শোরুমে ভোরের আগুন

অগ্নিসংযোগ সন্দেহে তদন্তে পুলিশ

  • 12:57 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:১৪২ বার
পোর্ট মেলবোর্নে চেরি শোরুমে ভোরের আগুন, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- অস্ট্রেলিয়ার পোর্ট মেলবোর্নে একটি নতুন খোলা গাড়ির শোরুমে ভোরবেলা অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসংযোগের সন্দেহে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সময় সকাল ৫টার আগেই প্লামার স্ট্রিটে অবস্থিত চীনা নির্মাতা চেরি–এর একটি ডিলারশিপে আগুন লাগে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই ব্যক্তি শোরুমে ঢুকে কাঁচ ভেঙে একটি গাড়িতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা শ্বাস-প্রশ্বাস সহায়ক যন্ত্র ব্যবহার করে শোরুমে প্রবেশ করেন এবং ভেতরে একাধিক গাড়িতে আগুন ও ঘন ধোঁয়া দেখতে পান। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এই ডিলারশিপটি সম্প্রতি চালু হয়েছে এবং এটিকে অস্ট্রেলিয়ায় চেরি গাড়ির সবচেয়ে বড় শোরুম হিসেবে ধরা হচ্ছিল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ভিক্টর সারগিন জানান, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতির চেয়ে ধোঁয়ার প্রভাবই বেশি হয়েছে। তিনি বলেন, মেঝেতে দাহ্য পদার্থ ঢেলে আগুন লাগানো হয়ে থাকতে পারে।

ঘটনাটি শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধনের একদিন আগে ঘটায় মালিকপক্ষ হতাশা প্রকাশ করেছে। ডিলারশিপটির মালিক ব্যবসায়ী জেমস সাসেলার–এর পক্ষ থেকেও মন্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগ দমন ইউনিট ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তবে সাম্প্রতিক সময়ে মেলবোর্নে ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর তদন্তে নিয়োজিত বিশেষ টাস্কফোর্সের সঙ্গে এই ঘটনার যোগ আছে কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

ঘটনার সময় শোরুমে কেউ উপস্থিত ছিল না বলে জানা গেছে। পুলিশ প্রত্যক্ষদর্শী বা ঘটনার কোনো ভিডিও ফুটেজ থাকলে তা সরবরাহ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au