বাংলাদেশ

প্রসূতি স্ত্রীকে হাসপাতালে রেখে

২য় বিয়ে করে ‘৯ বিয়ে করা’ শ্বশুরের জামাই হলেন মাদানী, দেশব্যপী সমালোচনা

  • 8:27 pm - May 07, 2026
  • পঠিত হয়েছে:৩৫৪ বার
‘৯ বিয়ে করা’ শ্বশুরের জামাই হলেন ২য় বিয়ে করা মাদানী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মে- বাংলাদেশের আলোচিত ইসলামি বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিয়ে ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের ঘোষণা দেওয়ার পর বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। তবে বিতর্ক আরও তীব্র হয় যখন জানা যায়, তার নতুন শ্বশুরের সঙ্গে বহু বিয়ের( ৯ টি বিয়ে) কারণে সমালোচিত শরিয়াহভিত্তিক ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর পারিবারিক সম্পর্ক রয়েছে।

বুধবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে দ্বিতীয় বিয়ের বিষয়টি নিশ্চিত করেন রফিকুল ইসলাম মাদানী। সেখানে তিনি দাবি করেন, গোনাহ থেকে বাঁচতে এবং আল্লাহর ভয় থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

পোস্টে মাদানী লেখেন, “আমি আমার আল্লাহকে ভয় করি। গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে, দ্বিতীয় বিয়ে।”

তিনি আরও লেখেন, বর্তমান সমাজে অনেকেই বিবাহিত থাকা সত্ত্বেও গোপনে হারাম সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু তিনি সেই পথে না গিয়ে শরিয়াহসম্মত বৈধ পথ বেছে নিয়েছেন। তার ভাষায়, “আমি চেয়েছি আল্লাহর বিধানের মধ্যে থেকে হালালকে আঁকড়ে ধরতে।”

তবে দ্বিতীয় বিয়ের কারণে তার প্রথম স্ত্রীর কষ্টের বিষয়টিও স্বীকার করেছেন তিনি। মাদানী বলেন, এই সিদ্ধান্তে তার স্ত্রীর মানসিক কষ্ট হচ্ছে এবং সেটি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। দীর্ঘ সময় ধরে তিনি স্ত্রীকে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন।

এদিকে বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে আরেকটি পোস্ট দিয়ে আলোচনায় আসেন শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো অ্যান্ড কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী। তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন কীভাবে রফিকুল ইসলাম মাদানীর সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়েছে।

কাসেমী লেখেন, হাফেজ ইমাম উদ্দিন তার বড় চাচার জামাই হওয়ায় তিনি তার দুলাভাই। পরে ইমাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর মেয়েকে বিয়ে করায় তিনি তার শ্বশুর হন। আবার ইমাম উদ্দিনের বড় স্ত্রীর বড় ছেলে তার দ্বিতীয় স্ত্রীর বোনকে বিয়ে করায় তিনি তার “তালই” হন।

পোস্টে তিনি আরও লেখেন, “মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজন এখন ভায়রা ভাই। বলতে গেলে, অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন।”

এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই পারিবারিক সম্পর্কের এই জটিলতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। আবার অনেকে একাধিক বিয়ের সামাজিক ও নৈতিক প্রভাব নিয়েও প্রশ্ন তোলেন।

মুফতি মামুনুর রশিদ কাসেমী এর আগেও একাধিক বিয়ে নিয়ে আলোচনায় এসেছিলেন। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি মোট নয়টি বিয়ে করেছেন। ২০২৩ সালের নভেম্বরে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, তার নয়টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সঙ্গে রয়েছেন। তিনজন তাকে তালাক দিয়েছেন। বাকি দুজনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে সমালোচনা বাড়তে থাকলে পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে আরও একটি দীর্ঘ পোস্ট দেন রফিকুল ইসলাম মাদানী। “কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব” শিরোনামে দেওয়া ওই পোস্টে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, দ্বিতীয় স্ত্রীকে বিয়ের আগে কখনো দেখেননি কিংবা তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এমনকি টিকটকের মাধ্যমে পরিচয়ের অভিযোগও অস্বীকার করেন।

মাদানী বলেন, “আল্লাহকে হাজির-নাজির রেখে বলছি, এই মেয়েকে বিয়ের দিন দেখার আগ পর্যন্ত আমি জীবনে কোনোদিন দেখিনি। এমনকি তার সঙ্গে একবারের জন্য কথাও হয়নি।”

প্রথম স্ত্রীর গর্ভাবস্থার সময় দ্বিতীয় বিয়ে করাকে ঘিরে যে সমালোচনা হচ্ছে, সেটিও ব্যাখ্যা করেন তিনি। জানান, আইডিয়াল ম্যারেজ ব্যুরোর মাধ্যমে কয়েক মাস আগে তার বিয়ের আবেদন করা হয়েছিল। পরে কুফু বা সামঞ্জস্য অনুযায়ী উপযুক্ত পাত্রীর সঙ্গে যোগাযোগ হয় এবং উভয়পক্ষ সম্মত হলে বিয়ে সম্পন্ন হয়।

তিনি দাবি করেন, স্ত্রীর গর্ভাবস্থার পুরো সময় তিনি পাশে ছিলেন এবং হাসপাতালে রাত কাটিয়েছেন। এমনকি অপারেশনের দিন সারারাত স্ত্রীর শয্যার পাশে বসে ছিলেন বলেও উল্লেখ করেন।

মাদানী আরও বলেন, “আড়াই বছরের সংসারে আমার স্ত্রী যদি ন্যূনতম একবারও আমার বিরুদ্ধে অভিযোগ করে থাকে, পৃথিবীর কেউ যদি সেটা প্রমাণ করতে পারে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত।”

তার শ্বশুরবাড়ির সদস্যরা এই ঘটনায় কষ্ট পেয়েছেন এবং হতাশ হয়েছেন বলেও স্বীকার করেন তিনি। তবে নিজের মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন তোলার সমালোচনার জবাবে তিনি বলেন, তার স্ত্রী ও পরিবারের যত্ন নেওয়ার বিষয়ে আশপাশের মানুষই সাক্ষ্য দিতে পারবেন।

পোস্টের একপর্যায়ে মাদানী একাধিক বিয়াবিষয়ক শরিয়াহর বিধান নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, সমালোচনাকারীদের একটি বড় অংশ মূলত ইসলামে একাধিক বিয়ের অনুমতিকেই অপছন্দ করেন।

তার ভাষায়, “তারা সমাজে জিনার মাধ্যমে যৌন চাহিদা পূরণকে সহজ মনে করে, তাই সমালোচনা করে।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একাধিক বিয়েকে শরিয়াহসম্মত অধিকার হিসেবে সমর্থন জানিয়েছেন। আবার অনেকে প্রথম স্ত্রীর গর্ভাবস্থার সময় দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তকে অমানবিক বলে মন্তব্য করেছেন।

বিশেষ করে আলোচনায় উঠে এসেছে বহুবিবাহকে কেন্দ্র করে গড়ে ওঠা তথাকথিত “ম্যারেজ ব্যুরো” এবং এ ধরনের কার্যক্রমের সামাজিক প্রভাব। সমালোচকদের অভিযোগ, ধর্মীয় ব্যাখ্যার আড়ালে এসব কার্যক্রম কখনো কখনো পারিবারিক সংকট, নারীর মানসিক চাপ ও সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে।

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au