বাংলাদেশ

রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট

  • 2:38 am - May 09, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে সার্ভিসের ৫ ইউনিট , ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় লাগা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে আরও ইউনিট যোগ করা হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার জানান, কদমতলীর একটি ফোম কারখানায় আগুনের সংবাদ পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। স্থানীয় লোকজনও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন।

ফোম জাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানা যাবে।

এই শাখার আরও খবর

পারমাণবিক কূটনীতি: কীভাবে জ্বালানি দিয়ে বিশ্বে প্রভাব বিস্তার করছে রাশিয়া

মেলবোর্ন, ৯ মে- রাশিয়া কীভাবে বৈশ্বিক পারমাণবিক শক্তির বাজারে আধিপত্য গড়ে তুলেছে এবং এর মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি নির্ভরতার নেটওয়ার্ক তৈরি করেছে, তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী…

কংগ্রেস থেকে বিজেপি, তিন দশকের রাজনৈতিক যাত্রায় যেভাবে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু

মেলবোর্ন, ৯ মে- ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ তিন দশকের সক্রিয় রাজনৈতিক যাত্রা পেরিয়ে অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের নেতা শুভেন্দু অধিকারী। কংগ্রেসের রাজনীতি…

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শেখ হাসিনার অভিনন্দন

মেলবোর্ন, ৯ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর দলটির নবনির্বাচিত নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের…

উত্তরাঞ্চলে সামরিক অবকাঠামো উন্নয়নে বড় পরিকল্পনা বাংলাদেশ সরকারের

মেলবোর্ন, ৯ মে- বাংলাদেশের লালমনিরহাট ও বগুড়া বিমানঘাঁটির আধুনিকায়ন কাজকে ঘিরে কৌশলগত ও নিরাপত্তাগত গুরুত্ব বাড়ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বগুড়ায় একটি আন্তর্জাতিক মানের…

বালিতে বাড়ছে সংঘবদ্ধ অপরাধ, উদ্বেগ বাড়ছে পর্যটন খাতে

মেলবোর্ন, ৯ মে- বিদেশি নাগরিকদের জড়িয়ে একের পর এক সহিংস হামলা, অপহরণ ও সংঘবদ্ধ অপরাধের ঘটনায় ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিকে ঘিরে নতুন উদ্বেগ তৈরি…

লোকসভায় কংগ্রেসের পাশে আর বসবে না ডিএমকে

মেলবোর্ন, ৯ মে- ভারতের জাতীয় রাজনীতিতে বড় ধরনের ভাঙনের ইঙ্গিত মিলেছে। দীর্ঘ দুই দশকের রাজনৈতিক সঙ্গী কংগ্রেস ও দ্রাবিড় মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সম্পর্ক এবার আনুষ্ঠানিকভাবেই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au