বিশ্ব

সীমান্তে বেড়ার জন্য বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার

  • 9:47 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে- ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শনিবার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সোমবার প্রথমবারের মতো রাজ্য সচিবালয় নবান্নে অফিস করেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রীর জন্য নির্ধারিত ১৪ তলায় অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিক। তবে এখনো তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়নি।

মন্ত্রিসভার বৈঠক শেষে শুভেন্দু অধিকারী বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির পূর্ণ নিয়ন্ত্রণ বিএসএফকে দেওয়া হবে। তিনি জানান, সোমবার থেকেই জমি হস্তান্তরের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ৪৫ দিনের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, “আজ আমাদের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজ শেষ হলে সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন করা যাবে এবং অবৈধ অনুপ্রবেশের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।”

ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তার বিষয়টি এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যতম বড় ইস্যু ছিল। নির্বাচনে বিপুল জয় পাওয়ার পর সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্তকে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

এক ক্ষেপণাস্ত্রেই একাধিক লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা দেখাল ভারতের উন্নত ‘অগ্নি’ পরীক্ষা

একাধিক লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি’ সিরিজের উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এবং স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড…

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ

মেলবোর্ন, ১১ মে- খুলনার পাইকগাছায় গরু মারধরকে কেন্দ্র করে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের ওপর হামলা, মারপিট, হত্যাচেষ্টা, নারী লাঞ্ছনা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।…

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

মেলবোর্ন, ১১ মে-  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অংশগ্রহণ না করা নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে যুব…

সংখ্যালঘু নির্যাতন হলে মন্ত্রিত্ব ছাড়তেও প্রস্তুত: ধর্মমন্ত্রী কায়কোবাদ

মেলবোর্ন, ১১ মে- দেশে সংখ্যালঘু সম্প্রদায় বা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের নির্যাতন সহ্য করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ…

দক্ষিণ লেবাননের ৯ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

মেলবোর্ন, ১১ মে- দক্ষিণ লেবাননে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান ও গোলাবর্ষণ চালানোর ঘোষণা দিয়ে সীমান্তবর্তী…

চীন জানে ইরানের ওপর যুদ্ধ ‘চাপিয়ে দেওয়া হয়েছে’: বাঘাই

মেলবোর্ন, ১১ মে- যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই চীনের অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au