বিশ্ব

আসামের নতুন সরকারের শপথে থাকছেন মোদি, শাহ-রাজনাথসহ এনডিএর শীর্ষ নেতারা

  • 11:24 pm - May 11, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ মে-  ভারতের আসামে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাতেই গুজরাট থেকে গুজাহাটি পৌঁছাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আসামের মুখ্যমন্ত্রী মনোনীত হিমন্ত বিশ্ব শর্মা রোববার খানাপাড়ার ভেটেরিনারি কলেজ মাঠে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় আসামের নতুন সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবে।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাতে গুজাহাটি পৌঁছাবেন। শপথ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনসহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন।”

তিনি আরও জানান, অনুষ্ঠানে বিজেপির হাজার হাজার কর্মী, বিশেষ করে বুথ পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। পুরো অনুষ্ঠানকে কেন্দ্র করে আসামজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী মনোনীত হিমন্ত বিশ্ব শর্মা বলেন, শপথ গ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

এর মধ্যে রয়েছে যুবকদের জন্য উদ্যোক্তা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা।

এদিকে, শপথ অনুষ্ঠান ঘিরে গুজাহাটির খানাপাড়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা নজরদারির আওতায় আনা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই শপথ অনুষ্ঠান শুধু একটি রাজ্য সরকারের আনুষ্ঠানিকতা নয়, বরং উত্তর-পূর্ব ভারতে বিজেপির রাজনৈতিক শক্তি ও সংগঠনগত অবস্থান আরও সুদৃঢ় করার একটি বড় প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au