বিশ্ব

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে: জেডি ভ্যান্স

  • 1:23 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:২৭৪ বার
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সর্বশেষ প্রস্তাবকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করার পরও আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

হোয়াইট হাউসে বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেডি ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগোচ্ছে কি না, সেটিই এখন মূল বিষয়। তবে প্রেসিডেন্টের নির্ধারিত সীমার মধ্যেই এই অগ্রগতি হতে হবে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের অবস্থান একেবারেই স্পষ্ট। যুক্তরাষ্ট্র এমন কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে চায়, যাতে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে।

সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই শান্তি আলোচনায় কিছু অগ্রগতি অর্জন করেছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের হাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয় এবং এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে একমত।

এদিকে ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরেছেন। ইরানের সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে তিনি দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত এবং বিষয়টি ইতোমধ্যেই ‘নিষ্পত্তি’ হয়ে গেছে।

মোহাম্মদ রেজা আরিফ বলেন, অতীতে ইরানের নীতি মূলত নিষেধাজ্ঞা ও বহিঃশক্তির চাপ মোকাবিলাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। তবে ভবিষ্যতে তেহরানের পরিকল্পনা হবে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা।

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজিম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে তেহরানও হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত রয়েছে।

নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের আটকে থাকা অর্থ ফেরত দেয়, নৌ-অবরোধ প্রত্যাহার করে এবং যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটায়, তাহলে ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।

এই শাখার আরও খবর

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au