বিশ্ব

পশ্চিমবঙ্গে সরকারি অনুমতি ছাড়া পশু জবাই নিষিদ্ধ

নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড।

  • 10:30 pm - May 14, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
বিক্রির জন্য হাটে তোলা হয়েছে গরু । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ মে- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গরু, মহিষসহ বিভিন্ন গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। এখন থেকে সরকারি পশু চিকিৎসক ও স্থানীয় প্রশাসনের যৌথ অনুমতি ছাড়া কোনো পশু জবাই করা যাবে না।

রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর বুধবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা এবং পরবর্তীতে ২০২২ সালের ৮ জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই নতুন বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, উন্মুক্ত কোনো জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু জবাই করা যাবে না। কেবলমাত্র সরকার অনুমোদিত কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে পশু জবাইয়ের অনুমতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রাণী জবাই করা যাবে না যদি না সেটিকে জবাইয়ের উপযুক্ত বলে সরকারি সনদ প্রদান করা হয়। এই সনদ প্রদান করতে পারবেন পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে।

সনদ প্রদানের ক্ষেত্রে তারা লিখিতভাবে নিশ্চিত করবেন যে সংশ্লিষ্ট পশুটি হয় ১৪ বছরের বেশি বয়সী, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দীর্ঘস্থায়ী রোগের কারণে স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

এছাড়া কোনো ব্যক্তি এই সনদ না পেলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব পশুর ক্ষেত্রে অনুমোদন দেওয়া হবে, সেগুলো শুধুমাত্র সরকারি অনুমোদিত কসাইখানা বা নির্ধারিত স্থানে জবাই করা যাবে। কোনোভাবেই খোলা জায়গায় বা অননুমোদিত স্থানে জবাই করা যাবে না।

রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে, নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। একইসঙ্গে এসব অপরাধকে আইনের আওতায় আমলযোগ্য হিসেবে গণ্য করা হবে।

প্রসঙ্গত, এই নির্দেশনা কার্যকর করতে প্রশাসনিক পর্যায়ে নজরদারি আরও জোরদার করা হচ্ছে বলে জানা গেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au