বিশ্ব

আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে হাজির মমতা

  • 2:50 am - May 15, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে হাজির মমতা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মে- ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনজীবীর বেশে হাজির হলেন কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার সকালে কালো আইনজীবীর গাউন পরে আদালত প্রাঙ্গণে তার উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাইকোর্ট চত্বরে তাকে ঘিরে জড়ো হন দলীয় সমর্থক ও সাধারণ মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সকাল ১১টার কিছু আগে হঠাৎ করেই কলকাতা হাইকোর্টে পৌঁছান তৃণমূল নেত্রী। আইনজীবীদের প্রচলিত কালো পোশাক পরে আদালতে প্রবেশ করতে দেখা যায় তাকে।

সেদিন প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে ভোট-পরবর্তী সহিংসতা সংক্রান্ত একটি মামলার শুনানি অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে নিজেই বক্তব্য উপস্থাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আদালতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, এটি কলকাতা হাইকোর্টে তার প্রথম সওয়াল। তিনি জানান, ১৯৮৫ সালে বার কাউন্সিলে তার নাম নিবন্ধিত হয়েছিল এবং এরপর নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছেন।

এজলাসে মমতা অভিযোগ করেন, নির্বাচনের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতা ও ভয়ভীতি বেড়েছে। তার ভাষায়, শিশু, নারী ও মুসলিম সম্প্রদায়ের মানুষ কেউই রেহাই পাচ্ছেন না।

তিনি বলেন, “বিবাহিত নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। প্রতিদিন এমন অভিযোগ আসছে। ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে। কিন্তু পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের অনুমতি পেলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামার মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান।

আদালতে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “রাজ্যের মানুষকে বাঁচান। এটা কোনো বুলডোজার রাজ্য নয়। এটা পশ্চিমবঙ্গ। অনুগ্রহ করে রাজ্যবাসীকে রক্ষা করুন।”

এদিকে হাইকোর্ট চত্বরে মমতার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় দলটি দাবি করে, সংকটের সময়ে মমতা কখনো পশ্চিমবঙ্গের মানুষকে একা ছেড়ে দেন না এবং ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধের পক্ষে তার লড়াই অব্যাহত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতার অভিযোগকে সামনে রেখে মমতার এই আদালতে উপস্থিতি রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

এই শাখার আরও খবর

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au