বিশ্ব

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই : ইরান

  • 3:27 am - May 16, 2026
  • পঠিত হয়েছে:২৭৬ বার
যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই : ইরান । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে- যুক্তরাষ্ট্রের ওপর ইরানের কোনো আস্থা নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ওয়াশিংটন আন্তরিকতা দেখালে তেহরান আলোচনায় বসতে প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এমন মন্তব্যের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে আবারও সামনে এলো যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের গভীর সংকট।

ভারত সফরকালে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘পরস্পরবিরোধী বার্তা’ আসছে, যার কারণে ওয়াশিংটনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ইরান সন্দিহান। তার ভাষায়, কূটনৈতিক আলোচনা সফল করতে হলে আগে বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে।

একই সঙ্গে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন ইরানের এই শীর্ষ কূটনীতিক। তিনি জানান, যেসব জাহাজ সরাসরি সংঘাতে জড়িত নয়, সেগুলো হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে সব জাহাজকেই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করে চলতে হবে। আরাগচি বলেন, “এই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল।”

তিনি আরও জানান, পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগ পুরোপুরি ব্যর্থ হয়নি, তবে বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল হয়ে উঠেছে। তেহরান এখনো কূটনীতিকে সুযোগ দিতে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি। তবে প্রয়োজনে ইরান আবারও যুদ্ধে ফিরতে প্রস্তুত বলে সতর্ক করেন আরাগচি।

ইরানের এই অবস্থান এমন এক সময় সামনে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই বলেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্য শেষের দিকে। একই সঙ্গে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং–এর সঙ্গে আলোচনায় তিনি একমত হয়েছেন যে, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া উচিত।

এদিকে আরাগচি বলেন, যে কোনো দেশ যদি উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, ইরান তা স্বাগত জানাবে। বিশেষ করে চীনের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন এই নৌপথ দিয়েই হয়ে থাকে।

এই শাখার আরও খবর

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের হাত-পা ভেঙে কেটে দেওয়া হলো রগ

ওটিএন বাংলা ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আবুল কালাম নামে এক পুলিশ সদস্যের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। তাঁকে নির্জন বিলে ডেকে…

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা…

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au