বিশ্ব

হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের, নিয়ন্ত্রণে থাকবে পুরো দুনিয়া

  • 2:27 am - May 18, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
হরমুজের গভীরে নতুন শক্তিতে নজর ইরানের । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ মে-  হরমুজ প্রণালিতে সামরিক ও জ্বালানি কৌশলের পর এবার বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোকেও নতুন চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে ইরান। পারস্য উপসাগরের তলদেশ দিয়ে যাওয়া আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে তেহরান, যা বিশ্বব্যাপী ইন্টারনেট যোগাযোগ ও আর্থিক ব্যবস্থার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কট্টরপন্থি রাজনৈতিক মহল দাবি করছে, হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাবমেরিন ক্যাবলগুলো বৈশ্বিক অর্থনীতি ও ইন্টারনেট যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন। এসব ক্যাবলের মাধ্যমে ইউরোপ, এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিপুল পরিমাণ ইন্টারনেট ডেটা, ব্যাংকিং তথ্য এবং আর্থিক লেনদেন পরিচালিত হয়।

তেহরানের নতুন পরিকল্পনা অনুযায়ী, এসব ক্যাবল ব্যবহারকারী আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানির কাছ থেকে লাইসেন্সিং ফি বা ট্রানজিট মাশুল আদায় করা হতে পারে। দেশটির আইনপ্রণেতারা ইতোমধ্যে এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন, যেখানে ইরানের জলসীমা অতিক্রমকারী সাবমেরিন ক্যাবলগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

ইরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আন্তর্জাতিক ইন্টারনেট ক্যাবল ব্যবস্থার ওপর নতুন নীতিমালা কার্যকরের প্রস্তুতি চলছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো জানিয়েছে, গুগল, মাইক্রোসফট, মেটা ও আমাজনের মতো প্রযুক্তি জায়ান্টদের ইরানের নতুন নিয়ম মেনে চলতে হতে পারে।

পরিকল্পনা অনুযায়ী, সাবমেরিন ক্যাবল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিতে হবে এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব স্থানীয় কোম্পানির হাতে দিতে হবে। যদিও বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর পক্ষে ইরানকে অর্থ প্রদান করা আইনগতভাবে জটিল হয়ে পড়বে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই পদক্ষেপ বাস্তবায়ন করা সহজ হবে না। কারণ আন্তর্জাতিক সমুদ্র আইন ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবুও বিষয়টি স্পষ্ট করছে যে, তেহরান এখন শুধু তেল পরিবহন নয়, বৈশ্বিক ডিজিটাল অবকাঠামোকেও কৌশলগত চাপ তৈরির অংশ হিসেবে বিবেচনা করছে।

বিশ্বজুড়ে ইন্টারনেট সংযোগের বড় অংশই সমুদ্রগর্ভস্থ ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়। এসব ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে ব্যাংকিং ব্যবস্থা, ক্লাউড সেবা, সামরিক যোগাযোগ, ফ্রিল্যান্সিং খাত ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক দিনা এসফান্দিয়ারির মতে, ইরান এমন একটি বার্তা দিতে চাইছে যাতে ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে গেলে প্রতিপক্ষকে বৈশ্বিক অর্থনৈতিক ক্ষতির ঝুঁকিও বিবেচনায় রাখতে হয়।

এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরানের কম্ব্যাট ডাইভার, ছোট সাবমেরিন ও আন্ডারওয়াটার ড্রোন সক্ষমতা থাকায় সাবমেরিন ক্যাবল নিয়ে যেকোনো উত্তেজনা বিশ্বব্যাপী ডিজিটাল সংকট তৈরি করতে পারে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি বাণিজ্য, ভারতের আউটসোর্সিং শিল্প এবং ইউরোপ-এশিয়ার আর্থিক লেনদেন এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: সিএনএন।

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au