বাংলাদেশ

নারায়ণগঞ্জে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এবার আন্তর্জাতিক গণমাধ্যমে

  • 12:36 pm - May 23, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
নারায়ণগঞ্জে ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মে- কোরবানির ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জে একটি বিরল সাদা মহিষ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লম্বা সোনালি চুল ও অস্বাভাবিক গায়ের রঙের কারণে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অনেকের মতে, এর কপালের সামনের সোনালি চুল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর পরিচিত চুলের স্টাইলের সঙ্গে মিল রয়েছে।

ইতোমধ্যেই এই মহিষের খবরটি আন্তর্জতিক গণমাধ্যমে যায়গা পেয়েছে। রয়টার্স, নিউ ইয়র্ক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে ছবিসহ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের রাজধানী ঢাকার কাছাকাছি নারায়ণগঞ্জ জেলার একটি খামারে লালন-পালন করা প্রায় ৭০০ কেজি ওজনের এই অ্যালবিনো মহিষ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ খামারটিতে ভিড় করছেন শুধু এক নজর মহিষটিকে দেখতে এবং ছবি কিংবা ভিডিও ধারণ করতে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই মহিষটির নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ রেখেছেন কারণ, মহিষটির কপালের সামনের ঝুঁটি চুল দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো।

তিনি বলেন, “দেখতে আলাদা হলেও মহিষটি খুব শান্ত স্বভাবের। এটি একটি অ্যালবিনো মহিষ। সাধারণত এ ধরনের প্রাণী খুব নম্র হয় এবং উসকানি না দিলে আক্রমণাত্মক আচরণ করে না।”

জিয়াউদ্দিন মৃধা আরও জানান, মহিষটিকে সুস্থ ও সুন্দর রাখতে বিশেষ যত্ন নিতে হয়েছে। প্রতিদিন চারবার গোসল করানো হতো এবং দিনে চারবার খাবার দেওয়া হতো।

তার ভাষায়, “প্রতিদিনই আলাদা করে যত্ন নিতে হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে ইতোমধ্যে একজন ক্রেতার কাছে মহিষটি বিক্রি করা হয়েছে।”

বাংলাদেশে অ্যালবিনো মহিষ খুবই বিরল। সাধারণত দেশের মহিষগুলোর গায়ের রং কালচে হয়। কিন্তু এই মহিষটির দুধ-সাদা শরীর, গোলাপি নাক এবং লম্বা সোনালি চুল একে অন্য সব পশুর ভিড়ে আলাদা করে তুলেছে।

প্রতি বছর কোরবানির ঈদে দেশে অস্বাভাবিক বড় আকারের কিংবা ব্যতিক্রমধর্মী পশু নিয়ে মানুষের আগ্রহ তৈরি হয়। অনেক সময় এসব পশুর নাম জনপ্রিয় ব্যক্তি বা তারকাদের নামে রাখা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের আকৃষ্ট করে।

এবার সেই তালিকায় সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষ। এর অদ্ভুত চেহারা, বিশাল আকার এবং শান্ত স্বভাবের কারণে এটি এখন ঈদবাজারের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au