খেলা

সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাতে আগ্রহ দেখায়নি বিসিবি

  • 3:05 pm - March 23, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

বিশ্ব ক্রিকেটে সাকিবই বাংলাদেশের সবচেয়ে বড় তারকার নাম। ২০০৬ সালে অভিষেকের পর প্রায় সব আসরেই তিনি ছিলেন দলের সেরা। সাকিবকে ছাড়া এই প্রথম কোনো বৈশ্বিক আসর খেলে এসেছে বাংলাদেশ। বিসিবি চ্যাম্পিয়নস ট্রফির জন্য সাকিবকে উপেক্ষা করেছে। সম্প্রতি সাকিব বোর্ডের দিকে আঙুল তুললেন; বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের সাথে ভালোভাবে যোগযোগই করেনি। বিসিবির অবহেলার কারণে সাকিব বাধ্য হয়ে কাউন্টি দলের হেড কোচের কাছে যান।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগ পর্যন্ত সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে কোনো ইতিবাচক খবর পায়নি বিসিবি। বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় তাকে কেবল ব্যাটার হিসেবে নিতে চাননি বলে জানান নির্বাচকরা। যদিও অ্যাকশন ইস্যুর আগে রাজনৈতিক কারণেই খেলার বাইরে ছিটকে যান সাকিব। দেশে বিদায়ী টেস্ট খেলতে চেয়েছিলেন, আসতে পারেননি সরকারের সায় না থাকায়।

২০২৩ বিশ্বকাপে ম্যাথুজের টাইমড আউটের এই ম্যাচের পর আর ওয়ানডে খেলেননি সাকিব। বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ার পর সাকিব আত্মবিশ্বাসী ছিলেন, কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে কাজ করার সুযোগ পেলে তিনি এই পরীক্ষায় দ্রুত উত্তীর্ণ হতে পারবেন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অন্তর্ভুক্ত হওয়ার আশাও করেছিলেন।

সাকিব মনে করেন, পুরো বিষয়টি বিসিবি আরও ভালোভাবে পরিচালনা করতে পারত। ক্রিকেট ভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দেখুন, আমার কোনো অভিযোগ নেই, তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হত, তাহলে আমি আরও খুশি হতাম।’

সাকিব এখন আর অতীত নিয়ে চিন্তা করছেন না, বরং ভবিষ্যতে যা কিছু ঘটবে তা মেনে নিতে তিনি প্রস্তুত। তবে, স্বীকার করেছেন যে বোর্ডের সাথে আরও ভাল যোগাযোগ হলে পরিস্থিতি আরও সহজ হয়ে যেত। এমনকি জোর দিয়ে বলেছিলেন, কোচ সালাউদ্দিনের সাথে কাজ করার পর যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন, তাহলে তাকে বাদ দিতে।

তবে, বিসিবি তার অনুরোধে সাড়া দেয়নি। টুর্নামেন্টের আগে সাকিবের ফিরে আসার জন্য কোনো আগ্রহই দেখায়নি বোর্ড। জাতীয় দলের নির্বাচক প্যানেল বা বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম; কেউই সাকিবের সাথে তার প্রত্যাবর্তনের জন্য যোগাযোগ করেনি। ফলে একপ্রকার বাধ্য হয়ে সাকিব কাউন্টি দল সারের হেড কোচ এবং প্রাক্তন ইংলিশ স্পিনার গ্যারেথ ব্যাটির সাথে নিবিড়ভাবে কাজ করে পরীক্ষায় পাস করেন।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au