বাংলাদেশ

বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে ইউএনও সালেহ আহমেদ

OTN Bangla’র প্রতিবেদনের পর সাড়া, অফিসে ডেকে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও ভবিষ্যৎ সহায়তার আশ্বাস

  • 3:51 pm - May 24, 2026
  • পঠিত হয়েছে:৩৭৭ বার
বাউফল উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদের নজরে এলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পরিবারকে অফিসে ডেকে মানবিক সহায়তা প্রদান করা হয়। তাদের পক্ষে সহায়তা গ্রহণ করেন অপর এক ভাই, যিনি প্রতিবন্ধী নন। ছবি: সরবরাহকৃত

মেলবোর্ন, ২৪ মে: ওটিএন বাংলার একটি মানবিক প্রতিবেদনের পর পটুয়াখালীর বাউফল উপজেলার তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও শুভাকাঙ্ক্ষীরা।

বাউফল উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বিষয়টি নজরে এলে দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি ব্যক্তিগতভাবে ফোন দিয়ে তিন ভাইকে অফিসে ডেকে নেন এবং সেখানে তাদের হাতে নগদ ১০ হাজার টাকা ও ৫০ কেজি চাল তুলে দেন। পাশাপাশি ঈদের পর আরও একটি ফান্ডিং সহায়তা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

এছাড়াও এই তিন ভাই প্রতি মাসে ৩০ কেজি চাল এবং প্রত্যেকে ৮৫০ টাকা করে প্রতিবন্ধী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

এর আগে ওটিএন বাংলায় মা-বাবা হারিয়ে অসহায় তিন প্রতিবন্ধী ভাই, দু’মুঠো ভাতের জন্য চলছে সংগ্রাম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সাধারণ মানুষ ও বিভিন্ন দাতা সংস্থা তাদের পাশে দাঁড়াতে শুরু করে।

তিন ভাই রিপন দাস, সাধন দাস ও নিদু দাস।

জানা গেছে,  গতকাল পর্যন্ত তাদের বিকাশ নম্বরে প্রায় ১ লক্ষ ১৩ হাজার টাকা জমা হয়েছে।

প্রতিবেদনটি প্রকাশের পর এখন পর্যন্ত ১৮ হাজারেরও বেশি রিঅ্যাকশন, প্রায় ১,৫০০ শেয়ার এবং ২ লক্ষ ৬০ হাজারেরও বেশি ভিউ পেয়েছে।

মানবিক এই উদ্যোগে যারা এগিয়ে এসেছেন এবং সহযোগিতার জন্য যোগাযোগ করেছেন, তাদের প্রতি ওটিএন বাংলার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au