খেলা

ভেঙ্গে দেয়া হয়েছে সাকিব-তামিমদের কোয়াবের কমিটি

  • 3:27 am - March 24, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

ক্রিকেটারদের দাবির মুখে ভেঙ্গে দেয়া হলো কোয়াবের কমিটি৷বিসিবি একাডেমি ভবনের জরুরী সভা থেকে আসে সেই সিদ্ধান্ত। ৮ বিভাগ থেকে ৮ ক্রিকেটার সাথে সাবেক আর সংগঠকসহ মোট ১৩ জন নিয়ে গঠিত হয়েছে কমিটি। গনতন্ত্র তৈরি করে দ্রুত নির্বাচনের সিদ্ধান্ত নিতে চায় তারা।

বিসিবির একাডেমি ভবনে হঠাং সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের আগমণ। সেখানে কে নেই? বোর্ড পরিচালক আকরাম খান, নান্নু, বাশার থেকে শুধু করে তামিম ইকবাল, সোহান, শান্ত, মিরাজরাও ছিলেন সেখানে।
বেশ ক’দিন ধরে গুঞ্জন ছিলো দেশের ক্রিকেটাররা বর্তমান কমিটির কার্যক্রমে অসন্তুষ্ট। অবশেষে ক্রিকেটারদের দাবীর মুখে ভেঙ্গে দেয়া হয়েছে পূর্বের কমিটি।

বাংলাদেশের সাবেক ক্রিকেটার সেলিম শাহেদকে নতুন অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে। দেশের আট বিভাগের ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে যুক্ত করা হয়েছে বোর্ডে। সেখানে ঢাকা বিভাগ থেকে আরাফাত সানি, রাজশাহী থেকে নাজমুল শান্ত, সিলেট বিভাগের জাকির হাসান আর চট্টগ্রামে ইরফান শুক্কুর, খুলনার নুরুল হাসান সোহান, ময়মনসিংহ থেকে মোসাদ্দেক সৈকত আর বরিশাল থেকে কমিটিতে রয়েছেন কামরুল রাব্বি। কমিটিতে নান্নু, বাশারদের পাশাপাশি রয়েছেন নিয়ামুর রশিদ রাহুল এবং দেবব্রত পালও।
বিপিএলের পেমেন্ট বকেয়া, ডিপিএলেও টাকা না পাওয়ার অভিযোগ বেশ পুরনো। তবে, এবার সেসব বিষয়ে কঠোর হতে যাচ্ছে বিসিবি।

২০২৩ সালে সবশেষ কোয়াবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিলো বিসিবিতে। তাও বেশ ঘটা করেই হয়। এবার গঠনতন্ত্র তৈরি করে দ্রুতই নির্বাচন দিতে চায় এই কমিটি।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au