বিশ্ব

বেলজিয়ামে স্কুল বাসে ট্রেনের ধাক্কা, বেশ কয়েকজন হতাহত

  • 12:17 am - May 27, 2026
  • পঠিত হয়েছে:২৩১ বার
ছবি : গ্রেটি ইমেজ

মেলবোর্ন, ২৬ মে-  বেলজিয়ামের ইস্ট ফ্ল্যান্ডার্স প্রদেশে স্কুলবাসে ট্রেনের ধাক্কায় কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার ভোরে বুগেনহাউট শহরের একটি লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম  জানিয়েছে, বুগেনহাউট রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি লেভেলক্রসিং পার হওয়ার সময় স্কুলবাসটিকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী ট্রেন। এতে বাসটির যাত্রীরা হতাহত হন। তবে এখন পর্যন্ত নিহত ও আহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল, পুলিশ ও চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেলজিয়ামের স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বুগেনহাউটে স্কুল বাস ও ট্রেনের দুর্ঘটনার খবর পেয়েছি। ভুক্তভোগী এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। এদিকে পুলিশ ও পাবলিক প্রসিকিউটর অফিস ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে ট্রেন ও বাসের সংঘর্ষ হলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় আবহাওয়া স্বাভাবিক ছিল। তাই প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি, সিগন্যাল ব্যবস্থা অথবা মানবিক ভুলের বিষয়গুলো তদন্তে গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, বেলজিয়ামে এর আগেও রেলক্রসিংয়ে প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ২০২৫ সালেও একই ধরনের এক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর দেশটিতে রেলক্রসিং নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au