বিশ্ব

সুদানের সীমান্ত শহরে ড্রোন হামলায় নিহত ১৪, অধিকাংশই নারী

  • 2:31 am - May 27, 2026
  • পঠিত হয়েছে:২১৯ বার
সুদানের সীমান্ত শহরে ড্রোন হামলায় ১৪ নিহত । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- সুদানের চাদ সীমান্তবর্তী আল-টিনা শহরে ড্রোন হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। হামলার জন্য বিদ্রোহী আধাসামরিক গোষ্ঠী র‍্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফকে দায়ী করেছে স্থানীয় সূত্র।

মঙ্গলবার এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জানায়, আল-টিনা শহরের একটি ব্যস্ত বাজার এলাকায় এই হামলা চালানো হয়। হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে গিয়ে ধ্বংসস্তূপ থেকে অন্তত ১৪টি মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে খাবার ও চা বিক্রি করা নারীদের একটি সমাবেশকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছিল। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, হামলার সময় বাজারে অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে, তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

সুদানে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে দেশটির বিভিন্ন এলাকায় মানবিক বিপর্যয় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে বাজার, হাসপাতাল ও আবাসিক এলাকাসহ বেসামরিক স্থাপনাগুলো প্রায়ই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান সংঘাতে সাধারণ মানুষের প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যকার সংঘর্ষে এখন পর্যন্ত দুই লাখের বেশি মানুষ নিহত ও আহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে প্রতিবেশী দেশগুলোতেও এর প্রভাব পড়তে পারে। একই সঙ্গে মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের দাবিও জোরালো হচ্ছে।

সুত্রঃ আরব নিউজ

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au