বিশ্ব

টানা এক সপ্তাহ গুহায় আটকা থাকার পর জীবিত উদ্ধার ৫ গ্রামবাসী

নিখোঁজ আরও ২

  • 2:47 am - May 28, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৮ মে- প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে গুহার ভেতরে এক সপ্তাহ ধরে আটকা পড়ে থাকার পর লাওসে পাঁচ গ্রামবাসীকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গম ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে লাওস ও থাইল্যান্ডের যৌথ উদ্ধারকারী দল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার লাওসের মধ্যাঞ্চলীয় সাইসোমবুন প্রদেশের কয়েকজন গ্রামবাসী স্বর্ণের খনি ও বন্যপ্রাণীর সন্ধানে একটি গুহায় প্রবেশ করেন। কিন্তু প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেলে তারা ভেতরেই আটকা পড়েন।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যরা জানান, গুহাটির ভেতরের পরিস্থিতি ছিল অত্যন্ত বিপজ্জনক। কোথাও কোথাও পথের প্রশস্ততা ছিল মাত্র ৫০ সেন্টিমিটার। তীব্র কাদা, বন্যার পানি, অক্সিজেন সংকট এবং ধসে পড়ার ঝুঁকি মোকাবিলা করে উদ্ধারকারীদের এগোতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুহা ডুবুরিরা প্রায় পুরোপুরি পানিতে ডুবে থাকা সরু পথ দিয়ে হামাগুড়ি দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।

লাওসের উদ্ধার সংস্থা ‘রেসকিউ ভলান্টিয়ার ফর পিপল’-এর সদস্য বুনখাম লুয়াংলাথ বলেন, “আমরা পাঁচজনকে জীবিত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করতে পেরেছি। তবে আরও দুইজনের সন্ধানে অভিযান চলছে।” এক ভয়েস বার্তায় তিনি বলেন, “আমি এখনও কাঁপছি। আমাদের দল অসম্ভবকে সম্ভব করেছে।”

থাই উদ্ধারকর্মী কেনকাচ বেনগাওয়াং জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আটকে পড়া পাঁচজনকে খুঁজে পাওয়া যায়। তিনি ২০১৮ সালে থাইল্যান্ডের চিয়াং রাইয়ের প্লাবিত গুহা থেকে ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচকে উদ্ধারের ঐতিহাসিক অভিযানের সঙ্গেও যুক্ত ছিলেন।

ফিনল্যান্ডের বিশেষজ্ঞ গুহা ডুবুরি মিক্কো পাসি বলেন, এই গুহাটি মূলত একটি পরিত্যক্ত স্বর্ণখনি। তার ধারণা, আটকে পড়া সাতজন গুহার বের হওয়ার পথ থেকে প্রায় ৩০০ মিটার ভেতরে অবস্থান করছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই গুহায় প্রবেশ করেছিলেন গ্রামবাসীরা। স্থানীয় উদ্ধারকর্মী বায়েং বলেন, এলাকাটি কোনো ব্যক্তিমালিকানাধীন নয়। স্থানীয়রা প্রায়ই সেখানে খাবার বা মূল্যবান কিছু খুঁজতে যান।

উদ্ধারকারী দল জানিয়েছে, নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া হবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au