আফগানিস্তানের নুর আহমেদ ও ভারতের খালিল আহমেদের বোলিং তান্ডবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে ধোনির চেন্নাই।
চেন্নাইয়ের ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইয়ে ওপেনিং জুটি ভাঙ্গে শুরুতেই। ফিরে যান রোহিত শর্মা। স্কোরবোর্ডে ২১ রান উঠতেই সাজঘরে ফিরেন রায়ান রিকেলটন। দলের রান যখন ৩৬ তখন আউট হন উইল জ্যাকস। ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আউট হন দলীয় ৮৭ ও ব্যক্তিগত ২৯ রানে। তীলক বার্মা ও দীপক চাহারের ২৮ রানে মুম্বাই স্কোরবোর্ডে তোলে ১৫৫ রান। নুর ৪ ও খলিল নেন ৩ উইকেট। জবাবে রাহুল ত্রিপাটি দলীয় ১১ রানে ফিরে গেলেও ওপেনার রাচিন রবিদ্রের হার না মানা ৬৫ ক্যাপ্টেন গায়কোয়াটের ঝড়ো ৫৩ রানে ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আসরে সবচেয়ে বেশি শিরোপা জয়ী দলটি