বাংলাদেশ

প্রতিবন্ধীকে ধর্ষণের পর ‘হাতে ১০ টাকা ধরিয়ে’ বাড়িতে পাঠাল চাচা

  • 10:29 pm - May 29, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মে- জামালপুরের সরিষাবাড়ীতে আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে তার প্রতিবেশী ও সম্পর্কের চাচা মোহাম্মদ লিটন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর শিশুটির হাতে ১০ টাকা ধরিয়ে দিয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিংনা ইউনিয়নের বাসিন্দা ওই শিশুর মা-বাবা দুজনেই ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। ফলে শিশুসহ পরিবারের অন্য সন্তানরা গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে থাকত।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লিটন মিয়া শিশুটিকে একা পেয়ে কৌশলে নিজের ঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী ঘটনাস্থলে চলে এলে লিটন মিয়া শিশুটিকে ছেড়ে দেয়। পরে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখিয়ে শিশুটির হাতে ১০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাড়িতে ফিরে শিশুটি তার দাদা-দাদিকে পুরো ঘটনা জানালেও সামাজিক লজ্জা ও মানসম্মানের ভয়ে বিষয়টি গোপন রাখা হয়। পরে ঈদের ছুটিতে গত ২৬ মে শিশুটির মা-বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে ঘটনাটি জানতে পারেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়ের করা হয়।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, “আমার মেয়েটা শারীরিক প্রতিবন্ধী, ঠিকমতো চলাফেরাও করতে পারে না। তার সঙ্গে এমন অমানবিক ঘটনা ঘটানো হয়েছে। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au