বাংলাদেশ

গুরুতর আহত অতিরিক্ত সচিব

  • 1:47 am - May 30, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
হাসপাতালে অতিরিক্ত সচিব। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মে- পটুয়াখালীর দুমকি উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমুজ্জামান ফিরোজ। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাংগাশিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসেছিলেন শামীমুজ্জামান ফিরোজ। সকালে ব্যক্তিগতভাবে পাংগাশিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরতে বের হন তিনি। এ সময় তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভ্রমণ করছিলেন। একপর্যায়ে পাংগাশিয়া ব্রিজের ঢাল দিয়ে নামার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

স্থানীয়দের ধারণা, অটোরিকশাটির ব্রেক বিকল হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে পটুয়াখালী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দুমকি উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন। প্রশাসন সূত্র জানিয়েছে, প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত তার সুস্থতা কামনা করেছেন।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au