খেলা

তামিমকে নিয়ে সাকিবের আবেগগণ বার্তা

  • 6:23 am - March 25, 2025
  • পঠিত হয়েছে:৬০ বার

ম‍্যাসিভ হার্ট অ‍্যাটাকে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল-দেশ থেকে আসা এই খবরে জন্মদিনের ‘আনন্দ মাটি হয়ে গেছে’ সাকিব আল হাসানের। সবার কাছে প্রিয় সতীর্থ ও বন্ধুর জন‍্য দোয়া চেয়েছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার।

সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে একসঙ্গে পথচলা সাকিব ও তামিমের। একটা সময় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক ছিলেন তারা। বাংলাদেশের অনেক সাফল‍্যের পেছনে তাদের আছে বড় অবদান।

নানা কারণে তাদের সেই বন্ধুত্বে ফাটল ধরার খবর এসেছে। তবে মাঠের বাইরের কিছুর প্রভাব তারা মাঠে পড়তে দেননি। পথ দুই দিকে বেঁকে গেলেও এখনও মনের গভীরে সেই একই টান অনুভব করার আভাস মিলল ফেইসবুকে সাকিবের বার্তায়।

“আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

“তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।”

“তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!”

ঢাকা প্রিমিয়ার লিগে সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে টসের পর অসুস্থ হয়ে পড়েন তামিম। এক দফায় হাসপাতাল ঘুরে খেলার প্রস্তুতি নিতে চান তিনি। পরে ম‍্যাসিভ হার্ট অ‍্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন মোহামেডান অধিনায়ক।

দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তাকে। এনজিওগ্রাম করানো হলে হার্টে একটা ব্লক ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে স্টেন্ট বসানো হয়।

আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম। জ্ঞানও ফিরেছে দেশের সর্বকালের সেরা ওপেনারের। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, স্টেন্টিংয়ের পরের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au