বিজ্ঞান ও প্রযুক্তি

বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ১৪টি সোশ্যাল মিডিয়া পোস্ট ব্লকের নির্দেশ সিঙ্গাপুরের

  • 6:46 pm - June 07, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
সামাজিক যোগাযোগমাধ্যম । ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৭ জুন- সিঙ্গাপুরে জাতিগত বিদ্বেষ ও সামাজিক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে ১৪টি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিষ্ক্রিয় (ব্লক) করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনলাইন মাধ্যমে ঘৃণা, বর্ণবাদ ও বিদেশবিদ্বেষমূলক প্রচারণা ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (এমএইচএ) জানায়, ‘অনলাইন ক্রিমিনাল হার্মস অ্যাক্ট ২০২৩’-এর আওতায় ইউটিউব, ফেসবুক এবং এক্স (সাবেক টুইটার) কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট পোস্টগুলো অপসারণ বা ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, বিতর্কিত এসব পোস্টের উৎস ছিল চীনভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম। সিঙ্গাপুর পুলিশের ধারণা, বিদেশ থেকে পরিকল্পিতভাবে দেশটির ভেতরে সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এসব কনটেন্ট ছড়ানো হয়েছিল।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পোস্টগুলোতে প্রধানত ভারতীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়। সেখানে দাবি করা হয়, সিঙ্গাপুরে ভারতীয়দের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং বহু-সংস্কৃতির সমাজ গঠনের সরকারি নীতি কেবল আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য একটি ‘নাটক’।

এ ছাড়া ভারতীয় অভিবাসী ও শ্রমজীবী মানুষদের নিয়ে অবমাননাকর, বর্ণবাদী ও উসকানিমূলক মন্তব্যও করা হয়। প্রচারণাকে বিশ্বাসযোগ্য করে তুলতে ‘লিটল ইন্ডিয়া’ এলাকার ব্যস্ত সড়কের ছবি এবং একটি ধর্মীয় উৎসবের ভিডিও ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এসব কর্মকাণ্ড দেশটির দণ্ডবিধির ২৯৮এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এই ধারায় বিভিন্ন জাতিগত ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা, বিদ্বেষ কিংবা ঘৃণা ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, ২০২৩ সালে কার্যকর হওয়া নতুন আইন সরকারের হাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিয়েছে। ফলে দীর্ঘ আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করে ক্ষতিকর ও উসকানিমূলক অনলাইন কনটেন্টের বিরুদ্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে।

এক বিবৃতিতে সিঙ্গাপুর সরকার উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদ ও বিদেশভীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি রক্ষা এবং গুজব বা বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, বহুজাতিক ও বহু-ধর্মীয় সমাজব্যবস্থার দেশ সিঙ্গাপুর সামাজিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই জাতিগত সম্প্রীতি নষ্ট করতে পারে এমন যেকোনো অনলাইন প্রচারণার বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করছে।’

সূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

সুদানে মানবিক যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হচ্ছে কেন, দায় কার?

সুদানে যুদ্ধবিরতি কার্যকরের আন্তর্জাতিক প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। যুদ্ধ বন্ধের বদলে দেশটির বিভিন্ন অঞ্চলে লড়াই আরও তীব্র হচ্ছে। এর ফলে ভয়াবহ মানবিক সংকট আরও গভীর…

কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ ব্যবসায়ী ও ভাইকে গুলি, ২৫ ভরি সোনা লুট

ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ফুফাতো ভাইকে গুলি করে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে…

জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপককে মুঠোফোনে কল করে চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁর সন্তানকে অপহরণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও…

কাঠগড়ায় মাথা নিচু গাজী নজরুলের, কান্নায় ভেঙে পড়লেন প্রথম স্ত্রী মাকছুদা

ঢাকার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বারবার মাথা নিচু করে থাকলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পাশে দাঁড়িয়ে ছিলেন তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম। মামলার…

দুই ফোন ডিটারজেন্ট পানিতে, আগমী-আয়ুষের ফোন অক্ষত: তদন্তে প্রশ্ন বাড়ছে

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের প্রাথমিক বয়ান ঘিরে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। গ্রেপ্তার দুই তরুণ সিদ্ধার্থ…

৮ প্রাণহানি, ৩০০ গজ দূরেও ক্ষয়ক্ষতি, আশুলিয়ার বিস্ফোরণে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যার এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au