খেলা

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা

  • 5:21 am - March 26, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার

বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে আগামীকাল (বুধবার) ভোরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা। যা নিয়ে আগেভাগেই হুমকি দিয়ে রেখেছেন সেলেসাও ফরোয়ার্ড রাফায়েল রাফিনহা। তবে দেশ দুটির খেলোয়াড়দের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে তার জবাবটা ঠিক সেভাবে চাননি আলবিলেস্তে কোচ লিওনেল স্কালোনি। তবে পরোক্ষভাবে তিনিও হুঁশিয়ারি দিয়েছেন। দুই দলের সাম্প্রতিক পরিসংখ্যানটা অবশ্য আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে।বিশ্বচ্যাম্পিয়ন আলবিসেলেস্তের বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের মধ্যে কোনোটিতেই জেতেনি ব্রাজিল। ৩টিতে হেরেছে, অবশিষ্ট ম্যাচ হয়েছে ড্র। ২০১৯ সালের জুলাইয়ে সর্বশেষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা চিরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পেরেছে। ফলে স্কালোনির দলের বর্তমান পারফরম্যান্সের গ্রাফটা কতটা উঁচুতে সেটা অনুমান করাই যায়। স্কালোনির অধীনে গত কোপা আমেরিকা এবং বিশ্বকাপের পর ২০২৪ সালের কোপায়ও জিতেছে আর্জেন্টিনা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়েও তাদের অবস্থান শীর্ষে।

 

এই ম্যাচে আর্জেন্টিনা ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে আতিথ্য দেবে দরিভাল জুনিয়রের দলকে। রোমাঞ্চকর এই ক্লাসিকো ম্যাচ বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে। উভয় দলের একাদশেই রয়েছে বেশ কয়েকটি চোটের ধাক্কা, এ ছাড়াও আছে হলুদ কার্ডের ফাঁড়া। ফলে ব্রাজিল-আর্জেন্টিনার শুরুর একাদশে যে পরিবর্তন আসছে সেটা সহজেই অনুমেয়। স্কালোনি-দরিভাল উভয় কোচই সেই ইঙ্গিত দিয়েছেন। সেলেসাওদের ৬টি এবং আর্জেন্টিনা ২টি পরিবর্তন আনতে পারে একাদশেব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ফরোয়ার্ড রাফিনিয়া বলেছেন, ‘আমরা তাদের অবশ্যই হারাব। গুঁড়িয়ে দেব। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি। আমরা যা আছে সব নিয়ে মাঠে নামব।’ এর বাইরেও আর্জেন্টিনাকে হারানোর বিষয়ে বেশ দৃঢ় মন্তব্যই শোনা গেছে রাফিনিয়ার মুখে। তার মন্তব্য এই মুহূর্তে দেশ দুটির পরিধি পেরিয়ে পুরো ফুটবলাঙ্গনের আলোচনার কেন্দ্রে।যা নিয়ে প্রশ্ন উঠেছিল আলবিসেলেস্তে কোচ স্কালোনির সংবাদ সম্মেলনে। জবাব দিতে গিয়ে উভয় দলের খেলোয়াড়দের মাঝে ভালো সম্পর্কের বিষয় স্মরণ করিয়ে স্কালোনি বলেন, ‘আমি নির্দিষ্ট কারও মন্তব্যের খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। তারা মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিৎ নয়।’

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au