বাংলাদেশ

গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালানো ‘ইমাম’ মানবপাচার মামলায় পুনরায় গ্রেপ্তার

  • 3:55 am - June 18, 2026
  • পঠিত হয়েছে:২০৬ বার
জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- চাঁদপুরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গ্রেপ্তারের পর নামাজ আদায়ের সুযোগ নিয়ে জামাতে ইমামতি করতে গিয়ে তিনি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন, ২০১৩-এর ৩১(ক), ৩১(খ), ৩১(ঘ), ৩৩ ও ৩৬ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত গোলাম আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা পাওয়ার পর গত ১৫ জুন পল্টন থানা পুলিশের একটি দল ঢাকার পুরানা পল্টনের ৫৫/১ ইসলাম এস্টেটের পঞ্চম তলায় অবস্থিত রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্যালয়ে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী গোলাম আজমকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, আটকের পর আসরের নামাজের সময় হলে গোলাম আজম পুলিশ সদস্যদের কাছে নামাজ আদায়ের সুযোগ চান। মানবিক বিবেচনায় পুলিশ তাকে সেই সুযোগ দেয়। পরে তিনি নিজের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জামাতে নামাজ শুরু করেন এবং নিজেই ইমামতি করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম রাকাত শেষ করার পর দ্বিতীয় রাকাতের সিজদা থেকে উঠে হঠাৎ করেই তিনি পেছনে থাকা মুসল্লিদের রেখে দ্রুত অফিস ত্যাগ করেন এবং পালিয়ে যান। ঘটনাটি বুঝে ওঠার আগেই তিনি পুলিশের নজর এড়িয়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনার পর পল্টন থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি অনাকাঙ্ক্ষিতভাবে পালিয়ে গেছেন। তাকে পুনরায় গ্রেপ্তারে একাধিক টিম কাজ শুরু করেছে বলেও সে সময় জানানো হয়।

পরে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৭ জুন) সকাল ৮টার দিকে ঢাকার মাদারটেকের নন্দীপাড়া এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে গোলাম আজমকে পুনরায় গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তাকে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ও ম্যানপাওয়ার ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অতীতে মানবপাচারসংক্রান্ত একাধিক অভিযোগ ও মামলার তথ্যও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিলেও রাজনৈতিক সূত্রগুলো বলছে, বর্তমানে দলের কোনো সাংগঠনিক পদে তিনি নেই। এমনকি তিনি বিএনপি থেকে বহিষ্কৃত বলেও দাবি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি ব্যবহার করে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, চাঁদপুর আদালতের মামলাসহ তার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গ্রেপ্তারের পর নামাজের ইমামতি করতে গিয়ে পুলিশের হেফাজত থেকে পালানোর ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au