বিশ্ব

ট্রাম্প-পেজেশকিয়ানের ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই, পরবর্তী ধাপ কি

  • 1:51 pm - June 18, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
ট্রাম্প-পেজেশকিয়ানের ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বুধবার রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এক নৈশভোজ অনুষ্ঠানের আগে তিনি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, একই দিনে তেহরানে নিজ কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা চুক্তি স্বাক্ষরের ছবিও প্রকাশ করেছে।

১৪ দফা সম্বলিত ইসলামাবাদ সমঝোতা স্মারকটি আকারে সংক্ষিপ্ত হলেও এর কূটনৈতিক গুরুত্ব ব্যাপক বলে মনে করা হচ্ছে। প্রায় ৮০০ শব্দের এই নথিকে কয়েক দশক ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা প্রশমনের প্রাথমিক পদক্ষেপ এবং ভবিষ্যৎ স্থায়ী শান্তি চুক্তির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ, টানা ৪০ দিনের সংঘাত এবং পরবর্তী সময়ের অচলাবস্থার পর গত মে মাসের প্রথম সপ্তাহে পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তির খসড়া তেহরানে পাঠায় ওয়াশিংটন। গত ৬ মে হোয়াইট হাউসের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানান, একটি সমঝোতা চুক্তির খসড়া ইরানের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত একটি সমাধানে পৌঁছানোর আশা করছে যুক্তরাষ্ট্র।

চুক্তি অনুযায়ী, স্থায়ী শান্তি চুক্তির কাঠামো, শর্তাবলি, ইরানের পরমাণু কর্মসূচি, যুদ্ধজনিত ক্ষয়ক্ষতি এবং সম্ভাব্য ক্ষতিপূরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য উভয় দেশ ৬০ দিনের সময় পাবে। এ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বাধা দেবে না ইরান। এর বিনিময়ে ইরানের বন্দরগুলো ঘিরে আরোপিত অবরোধ প্রত্যাহার করবে মার্কিন বাহিনী।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে পাকিস্তান। ইসলামাবাদ সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, চুক্তির শর্ত বাস্তবায়নের কাজ অবিলম্বে শুরু হবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা স্মারক সফলভাবে বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়তে পারে

এই শাখার আরও খবর

সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ

মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে…

প্রবাসীদের জন্য কাতারের কড়া নির্দেশনা, সময়মতো দেশ না ছাড়লে জরিমানা

মেলবোর্ন, ১৮ জুন- কাতারে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (আকামা) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হওয়ার পর…

অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা পরিচালনার অনুমোদন হারিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতির…

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট

মেলবোর্ন, ১৮ জুন- জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হলে তাতে অংশ নেবে না জামায়াত জোট। তবে সংবিধান সংস্কারের জন্য পৃথক কমিটি গঠন করা…

চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল

মেলবোর্ন, ১৮ জুন- যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি…

ইরান যুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে মাস্কের এআই ‘গ্রোক’

মেলবোর্ন, ১৮ জুন- ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন বাহিনী ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘গ্রোক’ ব্যবহার করেছে বলে এক আইনি নথিতে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au