বাংলাদেশ

সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ

  • 2:55 pm - June 18, 2026
  • পঠিত হয়েছে:৬৩ বার
সেকেন্দার হাজির আমবাগানে পড়ে ছিল রুপালি রাণীর মরদেহ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় একটি আমবাগান থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুপালি রাণী (৩৫) একই এলাকার বাসিন্দা এবং অরুণ সরকারের স্ত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে গ্রামের সেকেন্দার হাজির আমবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এবং থানার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।

স্থানীয়দের ভাষ্য, সকালে আমবাগানের মধ্যে রুপালি রাণীর নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা হতবাক হয়ে পড়েন। খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।

নবাবগঞ্জ-বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন বলেন, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এই শাখার আরও খবর

প্রতিবেশীর সেতুবন্ধন: রাষ্ট্রদূত নিয়োগ ও বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ

মেলবোর্ন, ১৮ জুন- ভিয়েনা কনভেনশন ১৯৬১ এর ৪নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানোর আগে গ্রহীতা রাষ্ট্রের “অ্যাগ্রিমঁ” বা গ্রহণযোগ্যতার সম্মতি গ্রহণ করে।…

প্রবাসীদের জন্য কাতারের কড়া নির্দেশনা, সময়মতো দেশ না ছাড়লে জরিমানা

মেলবোর্ন, ১৮ জুন- কাতারে বসবাসরত প্রবাসীদের রেসিডেন্সি পারমিট (আকামা) সংক্রান্ত নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো প্রবাসীর আকামা বাতিল হওয়ার পর…

ট্রাম্প-পেজেশকিয়ানের ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই, পরবর্তী ধাপ কি

মেলবোর্ন, ১৮ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত স্থায়ী শান্তি চুক্তির প্রথম ধাপ হিসেবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ (ইসলামাবাদ এমওইউ) স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

অপারেশন সিঁদুরের পর ভারতে ব্যবসা হারিয়ে প্রায় ৪,৭০০ কোটি টাকা ক্ষতি

মেলবোর্ন, ১৮ জুন- ভারতের ‘অপারেশন সিঁদুর’-পরবর্তী সময়ে দেশটিতে ব্যবসা পরিচালনার অনুমোদন হারিয়ে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার বা প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতির…

সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট

মেলবোর্ন, ১৮ জুন- জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন করা হলে তাতে অংশ নেবে না জামায়াত জোট। তবে সংবিধান সংস্কারের জন্য পৃথক কমিটি গঠন করা…

চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল

মেলবোর্ন, ১৮ জুন- যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের (এমওইউ) নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এই নথি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au