বাংলাদেশ

পঙ্কজ হত্যা মামলা: মালয়েশিয়া পালাতে গিয়ে প্রধান আসামি গ্রেপ্তার

  • 4:32 pm - June 19, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
নিহত পঙ্কজ শীল(বামে), প্রধান আসামি আবদুর রহমান(ডানে)। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুন- চট্টগ্রামে পটিয়ায় পঙ্কজ শীল হত্যা মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। হত্যাকাণ্ডের পর সীমান্ত দিয়ে মালয়েশিয়ায় পালানোর পরিকল্পনা, দেশের ভেতরে একাধিক জেলায় আত্মগোপন এবং শেষ পর্যন্ত প্রযুক্তিগত নজরদারিতে ধরা পড়ার ঘটনাকে ঘিরে নতুন মোড় নিয়েছে তদন্ত। পুলিশ বলছে, পরিকল্পিত এ হত্যাকাণ্ডের মূলহোতা আবদুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৯ জুন রাত ৯টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন মিলন শীলের ছেলে পঙ্কজ শীল (৩২)। একই ঘটনায় গুরুতর আহত হন তিলক চক্রবর্তী (৩০)। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

তদন্ত সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরপরই আবদুর রহমান এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুরুতে সে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর চাপ বাড়তে থাকলে অবস্থান পরিবর্তন করে কুমিল্লা, ঢাকা এবং আরও কয়েকটি এলাকায় ঘোরাফেরা করে। সর্বশেষ সে কক্সবাজারের টেকনাফে গিয়ে আশ্রয় নেয়।

গোয়েন্দা সূত্র বলছে, টেকনাফে অবস্থানকালে মানবপাচার চক্রের সহায়তায় সাগরপথে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল আবদুর রহমান। তবে টানা ৯ দিনের অভিযান, প্রযুক্তিগত নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

একজন তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকেই তার গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। সে নিয়মিত অবস্থান পরিবর্তন করছিল এবং মোবাইল ফোনের ব্যবহারও সীমিত করেছিল। শেষ পর্যন্ত টেকনাফে অবস্থান শনাক্ত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

প্রধান আসামিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ পূর্ব এলাহাবাদ এলাকা থেকে ফাতেমা বেগম (১৯) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ধারণা, ওই নারী ঘটনাস্থলের আশপাশে ছিলেন এবং হত্যাকাণ্ডের আগে ও পরে গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতেন। তিনি সরাসরি জড়িত ছিলেন কি না কিংবা সহযোগিতার কোনো ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, হত্যাকাণ্ডটি শুধু দুইজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল নাকি এর পেছনে আরও কেউ পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। তদন্তকারীরা বলছেন, পুরো চক্র শনাক্তে কাজ চলছে।

নিহত পঙ্কজ শীলের মা ঝিনু শ্রী শীল বলেন, যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের কেউ যেন ছাড় না পায়। আমি একজন মায়ের বিচার চাই।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হামলার মাধ্যমে পঙ্কজ শীলকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার মূল পরিকল্পনাকারীদেরও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, পঙ্কজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা যাচ্ছে না, তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

 

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au