বাংলাদেশ

মাঠে নামছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ – শনিবার দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা

হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

  • 9:08 am - June 20, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার
গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার প্রতিবাদে ২০ জুন দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ডাক।

মেলবোর্ন ১৯ জুন: গাইবান্ধারের পলাশবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, ভাঙচুর ও ধর্মীয় উপাসনালয়ে আক্রমণের ঘটনার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

সংগঠনটির প্রকাশিত এক প্রচারপত্রে জানানো হয়েছে, আগামী ২০ জুন ২০২৬, শনিবার সকাল ১১টায় সারা দেশে একযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে।

প্রচারপত্রে বলা হয়েছে, উপাসনালয়ে হামলা, ধর্মীয় স্থাপনা ভাঙচুর এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

সংগঠনটি সকল ধর্ম-বর্ণের মানুষকে সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। তারা সাম্প্রদায়িক সহিংসতা রোধে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেছে।

প্রচারপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র, রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জনমত আরও শক্তিশালী হবে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au