বাংলাদেশ

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

  • 2:41 pm - June 20, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
সৃজন দাশ প্রান্ত। ছবিঃ সংগৃহীর

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় জনগণের সহযোগিতায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে সৃজন দাশ প্রান্তকে আটক করা হয়। তিনি ওই এলাকার প্রীতি লাল দাশের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, ‘এসআরআইজিওএন ডিএএস’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) এবং মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি সম্পর্কে কটূক্তিমূলক, উসকানিমূলক ও অশালীন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। পরে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ এবং মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার (১৯ জুন) অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম ও অন্যান্য তথ্য-উপাত্ত খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au