খেলা

ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কার্লো আনচেলত্তি

  • 8:08 pm - March 27, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার

দরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিল দল মোটেই সন্তোষজনক ফুটবল খেলছিল না। ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে, বুধবার (২৬ মার্চ) তো আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হলো ব্রাজিল। ব্যাপারটা ভালোভাবে নেয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এই ম্যাচ হারের ফলে, খুব দ্রুতই প্রতিক্রিয়া দেখাতে যাচ্ছে তারা। গুঞ্জন আছে শুক্রবার (২৭ মার্চ) দরিভালের ভাগ্য নির্ধারাণ করতে যাচ্ছে তারা।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে উড়ে যাওয়ার পর সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেস একটি জরুরী সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। এই বৈঠকেই ব্রাজিলের কোচ দরিভালের ভবিষ্যত ঠিক করা হবে। আন্তর্জাতিক বিরতির পর এই ধরনের আলোচন রুটিংয়ের অংশ। তবে বুয়েন্স আয়ার্সের পারফরম্যান্সের কারণে রদ্রিগেস কোচিং স্টাফের সঙ্গে দ্রুত সাক্ষাৎকার করার সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো দরিভালের কাছের এক সূত্রের বরাতে জানিয়েছে, কোচ এখনও তার ভবিষ্যত নিয়ে কোনো জরুরি তথ্য পাননি সিবিএফের কাছ থেকে। যদিও এই ৬২ বছর বয়সী কোচের বদলি হিসেবে সিবিএফের অভ্যন্তরে কয়েকটি নাম আলোচনা করা হচ্ছে। রিয়াল মাদ্রিদের ম্যানেজার কার্লো আনচেলত্তির নামটা আবারও সামনে আসছে। এই ইতালিয়ান কোচের সঙ্গে লস ব্ল্যাঙ্কসদের চুক্তি শেষ হতে যাচ্ছে আসন্ন গ্রীষ্মে। আনচেলত্তি ছাড়াও ফ্লামেঙ্গোর ফিলিপে লুইস এবং আল হিলালের পর্তুগিজ কোচ জর্জে জেসুসকেও বিবেচনা করা হচ্ছে ব্রাজিলের প্রধান কোচ পদে।ফার্নান্দো ডিনিজের স্থলে দরিভাল ২০২৪ সালের জানুয়ারিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।সাও পাওলোর কোচের পদ ছেড়ে আসা দরিভাল রেকর্ড পাঁচবারের বিশ্বকাপ বিজয়ীদের ভাগ্য ফিরিয়ে আনতে পারেননি। গত গ্রীষ্মে ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নেয়। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে সেলেসাওরা।ব্রাজিল দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে(কনমেবল) অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ ৬টি দল ২০২৬ বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করবে। এই আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au