বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

  • 2:33 pm - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময় ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই আরও এক দফা যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ জুন) উভয় দেশই ১৬০ জন করে যুদ্ধবন্দিকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে। মানবিক উদ্যোগের অংশ হিসেবে সম্পন্ন হওয়া এই বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মুক্ত হওয়া ১৬০ জন রুশ সেনাসদস্যকে প্রথমে প্রতিবেশী দেশ বেলারুশে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা, মানসিক সহায়তা এবং প্রয়োজনীয় পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছেন রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা। পরবর্তীতে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, রাশিয়ার বন্দিদশা থেকে ইউক্রেনীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সর্বশেষ এই বিনিময়ের মাধ্যমে ১৬০ জন ইউক্রেনীয় সেনাসদস্য মুক্ত হয়েছেন। তারা সবাই ২০২২ সালে যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে রুশ বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন।

পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জেলেনস্কি জানান, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জনেরও বেশি ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এর মধ্যে শুধু চলতি বছরেই মুক্তি পেয়েছেন ১ হাজার ৫৯৬ জন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ অব্যাহত থাকলেও দুই দেশের মধ্যে যুদ্ধবন্দি বিনিময় মানবিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। কূটনৈতিক আলোচনায় অচলাবস্থা থাকলেও এই ধরনের বিনিময় উভয় পক্ষের মধ্যে সীমিত হলেও যোগাযোগ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে।

এই শাখার আরও খবর

এপিকে দেওয়া সাক্ষাৎকার: ‘যেকোনো মূল্যে ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা’

মৃত্যুদণ্ডের রায়, গ্রেপ্তার কিংবা কারাবরণের আশঙ্কা থাকলেও দেশে ফেরার সিদ্ধান্তে অনড় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের নির্বাসিত জীবন ছেড়ে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার কথা জানিয়েছেন…

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত…

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি…

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au