খেলা

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে প্রাণ দিলেন ফুটবলারের স্ত্রী

  • 4:29 pm - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া ও তাদের মেয়ে। ছবি: ইন্স্টাগ্রাম

মেলবোর্ন, ২৭ জুন-  ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিজের শিশুকন্যাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন দেশটির ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী আন্দ্রেয়া। হৃদয়বিদারক এই ঘটনা দেশজুড়ে শোকের আবহ তৈরি করেছে। স্থানীয় গণমাধ্যম, ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন (এফভিএফ) এবং ফুটবলার হেক্টর বেলোর দেওয়া তথ্য অনুযায়ী, ভবন ধসে পড়ার মুহূর্তে নিজের সন্তানকে আগলে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় হেক্টর বেলো লিখেছেন, ‘আমার অমূল্য ভালোবাসা আন্দ্রেয়া মৃত্যুর মুহূর্তেও আমাদের মেয়েকে বাঁচিয়ে গেছে। একদিন আমি মেয়েকে বলব, কীভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আমাদের সন্তানকে ছেড়ে যায়নি।’

তিনি আরও জানান, ভূমিকম্পের পর রাজধানী কারাকাসে হাসপাতালে ভর্তি থাকা মেয়ের সঙ্গে দেখা করেছেন। চিকিৎসকদের মতে, শিশুটি বর্তমানে শঙ্কামুক্ত থাকলেও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্য এক পোস্টে বেলো লিখেছেন, ‘আমি কীভাবে মেয়েকে বোঝাব যে তাকে বাঁচাতে গিয়ে তার মা নিজের জীবন দিয়েছে? আমি সেখানে ছিলাম না, কিছুই করতে পারিনি। এই শোক বহন করার শক্তি যেন সৃষ্টিকর্তা আমাকে দেন।’

স্থানীয় ফুটবল সংগঠন কুমানা দে কাম্পেওনেস নিশ্চিত করেছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আন্দ্রেয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেছে তাদের কন্যাশিশু। যুক্তরাষ্ট্রভিত্তিক স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও একই তথ্য প্রকাশ করেছে।

এদিকে ভেনেজুয়েলায় আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ এবং নিখোঁজ রয়েছেন প্রায় ৪১ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী, দমকল বাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দল দিনরাত অভিযান চালিয়ে যাচ্ছে।

ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই দুর্যোগে আরও দুই ফুটবলারের মৃত্যু হয়েছে। কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা পরিবারের সদস্যদের সঙ্গে নিজ বাড়িতে নিহত হয়েছেন। ক্লাব এক শোকবার্তায় জানিয়েছে, তার হাসি, নিষ্ঠা ও বন্ধুত্ব চিরদিন সবার হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

এ ছাড়া ক্লাব স্পোর্ট সান আগুস্তিন জানিয়েছে, ফুটবলার ভিক্টর পালাসিওসের মৃত্যু তাদের ফুটবল পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। ভেনেজুয়েলার ফুটবল ফেডারেশন জানায়, তিনি মারিতিমো দে লা গুইরা ক্লাবের হয়েও খেলেছিলেন।

অন্যদিকে, সাবেক মিস ভেনেজুয়েলা গিসেল রেয়েস জানিয়েছেন, লা গুইরায় ভূমিকম্পে তার মায়ের বহুতল ভবন সম্পূর্ণ ধসে পড়ে। পরে হৃদ্‌রোগে তার মায়ের মৃত্যু হয়। তবে তার দেখাশোনার দায়িত্বে থাকা নার্সকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে দেশটিতে মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au