বিশ্ব

প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে তুমুল সংঘর্ষ, হাতাহাতিতে স্থগিত অধিবেশন

  • 8:01 pm - June 27, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জুন- জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের বার্ষিক সরকারি প্রতিবেদন উপস্থাপনকে কেন্দ্র করে দেশটির পার্লামেন্টে তীব্র উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) বসন্তকালীন অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে প্রশ্নোত্তর পর্ব চলাকালে ক্ষমতাসীন ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে শুরু হওয়া বাকবিতণ্ডা একপর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে স্পিকার সংসদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে সরকারের বার্ষিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপনের পর সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন। এ সময় বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। পরে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং সংসদ কক্ষজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জর্জিয়া টুডে জানায়, বিরোধী রাজনৈতিক দল ‘গাখারিয়া ফর জর্জিয়া’–এর সংসদ সদস্য জিওর্গি শারাশিদজের বক্তব্যের পর উত্তেজনা চরমে পৌঁছে। ক্ষমতাসীন ‘জর্জিয়ান ড্রিম’ দলের সদস্যরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। উভয় পক্ষের সদস্যদের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক শুরু হলেও পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় সংসদ কক্ষে উপস্থিত অন্য সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্পিকার দ্রুত অধিবেশন স্থগিত করে সংসদ কক্ষ খালি করার নির্দেশ দেন।

তাৎক্ষণিকভাবে সংঘর্ষে কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া এই ঘটনায় কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়েও এখনও কিছু জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক বিরোধ, সরকারবিরোধী সমালোচনা এবং সংসদের ভেতরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতিফলনই এ সংঘর্ষ। রাজনৈতিক অচলাবস্থা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে জর্জিয়ার সংসদে এমন উত্তপ্ত পরিস্থিতি সাম্প্রতিক সময়ে আরও ঘন ঘন দেখা যাচ্ছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au