খেলা

চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার জাহানারার

  • 3:50 am - March 30, 2025
  • পঠিত হয়েছে:৩৫ বার
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অলরাউন্ডার জাহানারা আলম। জাতীয় দলে খেলার জন্য এখনো মানসিক ভাবে ফিট না হওয়ায়, জাহানারার অনুরোধে ক্রিকেট বোর্ড তাকে চুক্তি থেকে বাদ দেয়।অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা ওটিএন বাংলাকে এই বিষয়টি নিশ্চিত  করে। চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতা পাবেন জাহানারা। মার্চ থেকে তিনি আর চুক্তিতে থাকছেন না।

গত ৭ মার্চ জাহানারার বর্তমান অবস্থা জানতে তাকে বিসিবির নারী বিভাগ থেকে মেইল করা হয়। সেই সময় জাহানারা বিসিবিকে জানান, তিনি এখনো খেলার মতো অবস্থায় নেই। তাই যেন তাকে চুক্তি থেকে বাদ দেওয়া হয়।

মুঠোফোনে জাহানারা বলেন, “আমি আরও আগেই জানিয়েছিলাম চুক্তিতে না রাখতে। কিছুদিন আগে আমার কাছে মেইল করে বিসিবি। আমি জানিয়েছি, এখনো জাতীয় দলে খেলার অবস্থা নেই। কিছু সময় লাগবে। আর চুক্তিতে যেন না রাখে সেটাও বলেছি।
সিডনি ক্রিকেট ক্লাবের আমন্ত্রণে জাহানারা অস্ট্রেলিয়া যান। সেখানে ক্লাবটির হয়ে বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত খেলছেন বাংলাদেশি এই তারকা ক্রিকেটার।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au