বিশ্ব

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাংক হিসাব জব্দ

  • 3:42 am - July 09, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ৯ জুলাই- ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক হিসাব জব্দ করেছে দেশটির আর্থিক অপরাধ তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অর্থ পাচার ও দলীয় তহবিলের অপব্যবহারের অভিযোগে পরিচালিত তদন্তের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইডির দাবি, জব্দ করা তিনটি হিসাবে মোট ৪৪০ কোটি ৪২ লাখ টাকা জমা ছিল।

বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইডি জানায়, এইচডিএফসি ব্যাংকে থাকা তৃণমূল কংগ্রেসের তিনটি হিসাব থেকে বড় অঙ্কের সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তদন্ত করা হচ্ছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তৃণমূল কংগ্রেসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তদন্তের অংশ হিসেবে দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের পাঁচটি স্থানে অভিযান চালায় ইডি। এসব স্থাপনা বিমান চলাচল খাতের প্রতিষ্ঠান ‘কেয়ারওয়েল গ্রুপ অব কোম্পানিজ’-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে জানিয়েছে সংস্থাটি।

ইডির প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ব্যাংক হিসাব থেকে কেয়ারওয়েল এভিয়েশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ১৬০ কোটি টাকা স্থানান্তর করা হয়। পরে ওই প্রতিষ্ঠান থেকে নতুন গঠিত একটি সহযোগী প্রতিষ্ঠানের হিসাবে আরও প্রায় ৮২ কোটি ৯৬ লাখ টাকা পাঠানো হয়।

তদন্তকারীদের দাবি, এই অর্থের একটি বড় অংশ ব্যবহার করে একটি এমব্রায়ার লিগ্যাসি ৬০০ বিমান এবং একটি অগাস্টা ১০৯ এসপি হেলিকপ্টার কেনা হয়। এই দুই আকাশযান কিনতে মোট প্রায় ১১২ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে ইডি।

সংস্থাটি আরও জানিয়েছে, অগাস্টা হেলিকপ্টার কেনার ক্ষেত্রে কিছু বিদেশি তহবিলও ব্যবহার করা হয়েছে। তবে অর্থের বড় অংশই সরাসরি তৃণমূল কংগ্রেসের ব্যাংক হিসাব থেকে এসেছে বলে তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। এখন বিদেশি অর্থের উৎস, লেনদেনের বৈধতা এবং কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ইডির অভিযোগ, বিমান ও হেলিকপ্টার কেনার পর সেগুলো আবার তৃণমূল কংগ্রেসের কাছেই ভাড়ায় দেওয়া হয়। এ প্রক্রিয়ায় ‘ব্যবহার বাবদ’ বিপুল অঙ্কের অর্থ আবারও স্থানান্তর করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, পুরো আর্থিক কাঠামোটি অত্যন্ত সন্দেহজনক এবং প্রকৃত লেনদেন ও সুবিধাভোগীদের পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়ে থাকতে পারে।

ইডি জানিয়েছে, অর্থের উৎস, তহবিলের ব্যবহার, বিদেশি অর্থায়নের বিষয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে হওয়া আর্থিক লেনদেনের প্রতিটি দিক বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au