বিশ্ব

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত ৪ হাজার ছাড়াল

  • 4:23 pm - July 11, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারের বেশি মানুষ।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুলাই- ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৪ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। এছাড়া এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ জুলাই) ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রধান হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ জুন পরপর আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল, যেখানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের প্রথমটি ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২ মাত্রার। এর মাত্র ৩৯ সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিই ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। প্রবল কম্পনে বহু বহুতল ভবন মুহূর্তেই ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে পাওয়ার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাওয়ায় জীবিত উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে। তবে অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে, যাতে তাদের যথাযথভাবে দাফন বা সৎকার করা যায়।

এদিকে গত শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন থেকে লোকজনকে সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় অবকাঠামো ও জরুরি সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ পরিস্থিতিতে জাতিসংঘ গত বুধবার ভেনেজুয়েলায় জরুরি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ পুনর্গঠন কার্যক্রমে অর্থায়নের জন্য বিদেশে জব্দ থাকা ভেনেজুয়েলার সম্পদ মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় জব্দ থাকা ভেনেজুয়েলার প্রায় ৩০ টন স্বর্ণ ফেরত দেওয়ার অনুরোধ জানিয়ে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে আবেদন করা হয়েছে।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au