খেলা

অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার দাপট, সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল

নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে জুলিয়ান আলভারেজ ও লিসান্দ্রো মার্তিনেজের গোলে জয় নিশ্চিত; শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

  • 2:48 pm - July 12, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির দল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুলাই- বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোল এবং ইনজুরি সময়ে লাউতারো মার্টিনেজের নিশ্চিত করা গোলে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। নবম মিনিটে কর্নার পায় তারা। লিওনেল মেসির নেওয়া নিখুঁত কর্নারে সুইস রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সামনে বল চলে আসে। বলটি ডিফেন্ডারকে ছুঁয়ে দিক পরিবর্তন করলে গোলরক্ষক গ্রেগর কোবেলের আর কিছুই করার ছিল না। ১০ মিনিটেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এই লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সুইজারল্যান্ড। শুরুতেই ব্রিল এম্বোলোর পাস থেকে এনদোয়ে গোলের সুযোগ পেলেও লিসান্দ্রো মার্টিনেজ দারুণ ব্লক করে বিপদ সামাল দেন। যদিও পরে অফসাইডের সংকেত ওঠায় সেই আক্রমণ কার্যকর হয়নি। এরপরও সুইজারল্যান্ড একের পর এক আক্রমণ চালাতে থাকে। এনদোয়ের একটি শক্তিশালী হেড এবং দূরপাল্লার শট দুটিই অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

অবশেষে ৬৭ মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। রদ্রিগেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে এনদোয়ে কোণাকুণি শটে মার্টিনেজকে পরাস্ত করেন। ম্যাচে নতুন করে উত্তেজনা ফিরে আসে।

তবে সমতা ফেরানোর মাত্র পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৬৯ মিনিটে প্রথমে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি। কিন্তু ভিডিও সহকারী রেফারির সহায়তায় দেখা যায়, এম্বোলো ফাউলের অভিনয় করেছিলেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ৭২ মিনিটে সুইস ফরোয়ার্ড এম্বোলোকে মাঠ থেকে বের করে দেন রেফারি। ১০ জনের দলে পরিণত হলেও সুইজারল্যান্ড নির্ধারিত সময় পর্যন্ত আর্জেন্টিনাকে আর গোল করতে দেয়নি।

ম্যাচের শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। ৯০ মিনিটে নিকো গঞ্জালেজের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে মেসির দূরপাল্লার বাঁকানো শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। শেষ মুহূর্তে মেসির কর্নার থেকেও গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। ৯৩ মিনিটে হুলিয়ান আলভারেজের সঙ্গে ওয়ান-টু পাসে বক্সে বল পেয়ে থিয়াগো আলমাদার শট দারুণভাবে রুখে দেন কোবেল। দুই মিনিট পর আলমাদার দূরপাল্লার শক্তিশালী শটও অল্পের জন্য সাইডনেটে লাগে।

এ সময় দুই মিনিটের ব্যবধানে হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও লাউতারো মার্টিনেজ।

অবশেষে ১১০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন হোসে মানুয়েল লোপেস। মাঠে নামার দুই মিনিটের মধ্যেই তিনি গোলের সুযোগ তৈরি করে দেন। তার পাস থেকে বল পেয়ে হুলিয়ান আলভারেজ পেনাল্টি এলাকার বাঁ দিক থেকে ভেতরে কেটে প্রায় ২৭ মিটার দূর থেকে অসাধারণ বাঁকানো শটে বল জালের কোণায় পাঠিয়ে দেন। দর্শনীয় এই গোলে ১১২ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর ইনজুরি সময়ের প্রথম মিনিটে জয় নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। নিজেদের অর্ধ থেকে বল কেড়ে নিয়ে দ্রুত পাল্টা আক্রমণে ওঠেন আলভারেজ। আলমাদার শট প্রথমে কোবেল ঠেকালেও ফিরতি বল পেয়ে ফাঁকা জালে ঠেলে দেন লাউতারো মার্টিনেজ। তাতেই ৩-১ ব্যবধানে নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।

দুর্দান্ত এই জয়ের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল আর্জেন্টিনা। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

এই শাখার আরও খবর

আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি

ওটিএন বাংলা রিপোর্ট :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার তাঁর জামিন…

অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, ছুরিসহ ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) মিড নর্থ কোস্ট এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছুরিসহ ৭২ বছর বয়সী এক…

২০১৬ সালের পানামা পেপার্স: কী ছিল সেই চাঞ্চল্যকর ফাঁসে?

২০১৬ সালে বিশ্বের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রমাণ সহ ফাঁস করে দিয়েছিলো পানামা পেপার্স।১১.৫ মিলিয়নের এই নথিতে নাম ছিল সাবেক প্রধানমন্ত্রী…

জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা হুমকিতে, দুর্ভিক্ষের শঙ্কা

ভাস্কর দত্ত :  জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে খাদ্যনিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে জীবিকা হারাচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলোর…

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au