খেলা

উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

  • 7:38 pm - July 13, 2026
  • পঠিত হয়েছে:৪২ বার
উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভাঙল আর্জেন্টিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- সময় এখন আর্জেন্টিনার। লিওনেল স্কালোনির অধীনে দলটির রেকর্ড ভাঙার অভিযান চলছেই। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩–১ গোলে জয়ের ম্যাচে বিশ্বকাপে উরুগুয়ের ৭২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছে আর্জেন্টিনা। উরুগুয়ের ১১ ম্যাচের রেকর্ড ভেঙে বিশ্বকাপে টানা ১২ ম্যাচে অন্তত ২টি বা তার বেশি গোল করার রেকর্ড এখন আর্জেন্টিনার দখলে।

আর্জেন্টিনার এই গোলবন্যা শুরু হয়েছিল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে, ২০২২ সালের ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে। এর পর থেকে আর্জেন্টিনার আক্রমণভাগকে আর থামানো যায়নি। কাতারে পোল্যান্ড (২-০), অস্ট্রেলিয়া (২-১), নেদারল্যান্ডস (২-২), ক্রোয়েশিয়া (৩-০) এবং ফাইনালে ফ্রান্সের (৩-৩) বিপক্ষেও অক্ষুণ্ন থাকে এই ধারা।

চার বছর পর ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপেও সেই একই বিধ্বংসী রূপ ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। চলতি আসরের গ্রুপ পর্বে আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

নকআউট পর্বেও মেসিদের গোল করার ধার কমেনি; শেষ বত্রিশে কেপ ভার্দেকে ৩-২, শেষ ষোলোতে মিসরকে ৩-২ এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা ১২ ম্যাচের এই বিশ্ব রেকর্ড গড়ে আর্জেন্টিনা।

উরুগুয়ের রেকর্ডটি অনেক পুরোনো। ১৯৩০, ১৯৫০ এবং ১৯৫৪—এই তিনটি বিশ্বকাপ মিলিয়ে টানা ১১ ম্যাচে অন্তত দুটি করে গোল করার রেকর্ড গড়েছিল উরুগুয়ে।

১৯৩০ সালের বিশ্বকাপে রোমানিয়ার বিপক্ষে ৪-০ গোলের জয় দিয়ে শুরু হয়েছিল উরুগুয়ের সেই সোনালি অধ্যায়। এরপর একে একে যুগোস্লাভিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া, স্পেন, সুইডেন, ব্রাজিল, চেকোস্লোভাকিয়া, স্কটল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ম্যাচেই অন্তত ২টি করে গোল করার ধারা বজায় রাখে তারা। তবে ১৯৫৪ সালের ৩০ জুন হাঙ্গেরির ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’দের বিপক্ষে সেমিফাইনালে ৪-২ ব্যবধানে হেরে উরুগুয়ের সেই স্বপ্নের দৌড় থামে। সেটিই ছিল বিশ্বকাপের ইতিহাসে উরুগুয়ের প্রথম পরাজয়।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালি বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে: অস্ট্রেলীয় এমপি

মেলবোর্ন, ১৪ জুলাই- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় হরমুজ প্রণালি ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং অর্থনীতি নিয়ে উদ্বেগ বেড়েছে। অস্ট্রেলিয়ার বিরোধী…

একই ঘরে বন্দি ছিল ১৬ শিশু: বাবা-মা ও দাদা-দাদিসহ যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার চারজন

মেলবোর্ন, ১৪ জুলাই- যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে ১৮ মাস থেকে ১৮ বছর বয়সী ১৬ শিশুকে অমানবিক পরিবেশে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কর্তৃপক্ষ ওই…

যাদের জন্য ডেটিং অ্যাপ নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৪ জুলাই- অস্ট্রেলিয়ার দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার পারিবারিক সহিংসতা ও যৌন অপরাধে দোষী ব্যক্তিদের অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে…

ভূমিধসে প্রাণহানি, রোহিঙ্গাদের জন্য ঝুঁকিপূর্ণ বাংলাদেশ

মেলবোর্ন, ১৪ জুলাই- বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ…

কাদের খুশির বলি হলেন নিরীহ হরিদাস?

মেলবোর্ন, ১৪ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং…

হরিদাস চন্দ্র গ্রেপ্তারের নিন্দা জানিয়ে ঐক্য পরিষদের উদ্বেগ, দ্রুত মুক্তি দাবি

মেলবোর্ন, ১৩ জুলাই- গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগের উদ্যোক্তা এবং শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au