খেলা

লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা

  • 4:09 am - March 31, 2025
  • পঠিত হয়েছে:৫৪ বার

লা লিগায় রোববার (৩০ মার্চ) রাতে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। তারা ৪-১ গোলে হারিয়েছে জিরোনাকে। এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সা। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে।
ম্যাচের ৪৩ মিনিটে আত্মঘাতি খাত থেকে প্রথম গোল পায় তারা। এ সময় জিরোনার লাদিসলাভ ক্রেজসি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়।

বিরতির পর অবশ্য সমতা ফেরায় জিরোনা। ৫৩ মিনিটে তাদের আরনাউত দানজুমা গোল করেন। এরপরের গল্পটুকু অবশ্য কেবলই বার্সার। ম্যাচের ৬১ মিনিটে রবার্ত লেভানডোফস্কি গোল করে এগিয়ে নেন দলকে। ৭৭ মিনিটে তার জোড়া গোল পূর্ণ করলে বার্সা লিড নেয় ৩-১ ব্যবধানে। আর ৮৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।

এই শাখার আরও খবর

ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে সান মারিনোকে হারালো বাংলাদেশ

মেলবোর্ন, ৬ জুন- ইউরোপের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের বিপক্ষে জয় পেয়েছে…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও

মেলবোর্ন, ৪ জুন- ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত প্রস্তুতিতে বিশেষ কৌশল অবলম্বন করেছে ইরান জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচটি সম্পূর্ণ গোপনীয়তার…

আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

মেলবোর্ন, ১ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ইতিহাসে দীর্ঘ প্রতীক্ষার পর শিরোপার স্বাদ পেয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ১৭ মৌসুমে একবারও ট্রফি জিততে না পারা…

পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয় ঘিরে প্যারিসে তাণ্ডব, ১৩০ জনের বেশি গ্রেপ্তার

মেলবোর্ন, ৩১ মে: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নাটকীয় জয়ের পর ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক বিশৃঙ্খলা ও সহিংসতার ঘটনা ঘটেছে। উচ্ছৃঙ্খল সমর্থকদের…

মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

মেলবোর্ন, ২৯ মে- বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। সেই দলেই জায়গা পেয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au