অন্যান্য

ঈদের দ্বিতীয় দিনেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত

  • 6:38 pm - March 31, 2025
  • পঠিত হয়েছে:১৯৮ বার
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। এ হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। গত সপ্তাহে রাফাহর কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারানো ১৫ জন জরুরি কর্মীর মরদেহ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) উদ্ধার করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির “চূড়ান্ত পর্যায়ে” পৌঁছাতে হামাসকে অবশ্যই “অস্ত্র সমর্পণ  করতে হবে”, তাদের নেতাদের নির্বাসনে যেতে হবে এবং গাজার নিরাপত্তা দায়িত্ব ইসরায়েলের হাতে ছেড়ে দিতে হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫০,২৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১৪,০৯৫ জন আহত হয়েছেন। গত দুই মাস আগে গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি বলে হালনাগাদ করে জানিয়েছিল, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজার হাজার মানুষকে নিহত হিসেবেই ধরা হয়েছে।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হওয়া হামলায় ইসরায়েলে অন্তত ১,১৩৯ জন নিহত এবং ২০০-এর বেশি মানুষকে হোস্টেজ হিসেবে আটক করা হয়েছিল।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র রাফাহ শহরের বাসিন্দাদের জন্য নতুন করে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সেখানে শীঘ্রই “তীব্র যুদ্ধ অপারেশন পুনরায় শুরু করা হবে”। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও এই নির্দেশকে “যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর সবচেয়ে বড় বাস্তুচ্যুতির আদেশ” হিসেবে বর্ণনা করেছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au