বাংলাদেশ

হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু ও নতুন রোগী শনাক্ত বৃদ্ধি

  • 12:31 am - April 22, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
স্বাস্থ্য অধিদফতর , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশে হাম ও হাম-সদৃশ লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন নিশ্চিত হাম রোগী এবং দুইজন হামের লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এর আগের দিন সোমবারও তিনজনের মৃত্যু হয়েছিল।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। পাশাপাশি হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ১৮৫ জন।

নতুন রোগী ও হাসপাতালে ভর্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৯ জন এবং নিশ্চিত হাম রোগী ১৮৮ জন।

এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন। এর মধ্যে সোমবার ছিল ১৬ হাজার ১৭২ জন এবং রবিবার ছিল ১৫ হাজার ৩২৬ জন।

অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৫ জনে। এর আগে সোমবার ছিল ১৩ হাজার ২৫৮ জন এবং রবিবার ছিল ১২ হাজার ৩৯৬ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর সংখ্যা ও মৃত্যুর এই ধারাবাহিক বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au